প্রিয়াঙ্কা চোপড়া-র চমকপ্রদ পোশাকের মাঝে ধরা দিল তাঁর চোটের ছবি (দেখুন ছবিতে)

স্বামী নিক জোনাসের থেকে এখন হাজার হাজার মাইল দূরে ভারতে সিনেমার কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কাকে তিনি খুব মিস করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া-র চমকপ্রদ পোশাকের মাঝে ধরা দিল তাঁর চোটের ছবি (দেখুন ছবিতে)
প্রিয়াঙ্কা চোপড়া। (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ জুন: স্বামী নিক জোনাসের থেকে এখন হাজার হাজার মাইল দূরে ভারতে সিনেমার কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কাকে তিনি খুব মিস করছেন। 'The Sky is Pink'-এর শ্যুটিং শেষে পার্টিতে একেবারে জমকালো পোশাকে হাজির হলেন প্রিয়াঙ্কা। সোনালি বোস পরিচালিত এই সিনেমার পার্টিতে এসে সহ অভিনেতা ফারহান আখতারের সঙ্গে চুটিয়ে গল্প করলেন প্রিয়াঙ্কা। যে ফারহান ২০০৬ সালে মুক্তি পাওয়া তার পরিচালিত প্রথম সিনেমা 'ডন'-এর রিমেকে গুরুত্বপূর্ণ চরিত্রে প্রিয়াঙ্কাকে নিয়েছিলেন ফারহান।

'দ্য স্কাই ইজ পিঙ্ক' সিনেমার পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া। (Photo Credits: Instagram)

গত রাতের পার্টিতে প্রিয়াঙ্কা পরলেন ড্য়ানিয়েল গুয়েজির তৈরি পোশাক, পায়ে হলুদ বুট। তবে এত সুন্দর একটা পোশাকের মাঝে প্রিয়াঙ্কার চোট পাওয়ার ছলি ধরা পড়ল। শোনা যাচ্ছে শ্য়ুটিংয়ের সময় পায়ে চোট পান তাই প্রিয়াঙ্কা। আর তাই এই সিনেমার শ্য়ুটিং শেষের পার্টিতে কালো KneeCap পরে দেখা গেল প্রিয়াঙ্কাকে। তবে তাঁর চোট সেরে উঠছে বলেই শোনা যাচ্ছে। এই পার্টিতে প্রিয়াঙ্কা অনেকক্ষণ কথা বললেন, দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা জায়রা ওয়াসিমের সঙ্গে। দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই চোখে পড়া জায়রা-র অভিনয়ের প্রশংসাও করলেন প্রিয়াঙ্কা।

এদিকে শোনা যাচ্ছে সঞ্জয় লীলা বনসালী ও বিশাল ভরদ্বাজের পরবর্তী সিনেমায় কাজ করার ব্যাপারে প্রিয়াঙ্কা আগ্রহী। এর আগেও বিখ্যাত এই দুই পরিচালকের সিনেমায় কাজ করেছেন প্রিয়াঙ্কা। বিয়ের পর বলিউডে নয়া ইনিংসে ফের বনসালি আর ভরদ্বাজের সঙ্গেই জুটি বাঁধতে চাইছেন মিসেস জোনাস।

 

(The above story first appeared on LatestLY on Jun 12, 2019 07:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).