Student Of The Year Actor Arrested: সিঙ্গাপুর থেকে ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার করণ জোহরের সিনেমার অভিনেতা, হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হল জেরার জন্য

ওই অভিনেতার দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কম্বোডিয়ায় এক অচেনা ব্যক্তির হাতে তাঁর ট্রলি চলে গিয়েছিল। সেই ব্যক্তির হাত থেকে তিনি ট্রলি নিয়েছেন। তাই কী হয়েছে, তাঁর জানা নেই বলে তিনি দাবি করেন।

Representational Image (Photo Credits: Pexels)

চেন্নাই, ১ অক্টোবের: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেতা (Actor Arrested)। করণ জোহরের (Karan Johar) স্টুডেন্ট অফ দ্য ইয়ার-খ্যাত অভিনেতার গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার-খ্য়াত (Student Of The Year Actor) এক অভিনেতাকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে কোকেন-সমেত (Cocaine)। ডিআরআই-এর হাতে ওই অভিনেতাকে গ্রেফতার হতে হয়েছে বলে জানা যাচ্ছে।

রবিবার সিঙ্গাপুর থেকে চেন্নাইতে (Chennai Airport) ফেরেন অভিনেতা। এরপর চেন্নাই বিমানবন্দরেই তাঁকে কোকেন-সহ গ্রেফতার করা হয়। স্টুডেন্ট অফ দ্য ইয়ারে ওই অভিনেতাকে দেখা যায় ক্যারেক্টর আর্টিস্ট হিসেবে একটি ছোট ভূমিকায়।

চেন্নাই বিমানবন্দরে ওই অভিনেতা নামতেই, তাঁর ব্যাগপত্র খতিয়ে দেখা হয়। এরপর অভিনেতার ট্রলির ভিতরে একটি প্লাস্টিকের প্যাকেট দেখা যায়। যে প্লাস্টিকের প্যাকেটে সাদা রঙের একটি পাউডার রয়েছে। এমনও অুভব করেন বিমানবন্দরে নিরাপত্তায় মোতায়েন কর্মীরা। এরপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

অভিনেতার ব্যাগ থেকে ওই প্লাস্টিকের প্যাকেট বের করে তা পরীক্ষা করে দেথখা হয়। যে পরীক্ষার পর জানা যায়, ওই অভিনেতার ব্যাগে রয়েছে কোকেন।

জানা যায়, কম্বোডিয়া থেকে চেন্নাইতে ফেরেন তিনি। তবে ভায়া সিঙ্গাপুর হয়ে। কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে চেন্নাইতে ফিরতেই বলিউডের ওই অভিনেতাকে গ্রেফতার করা হয় সঙ্গে কোকেন রাখার অভিযোগে।

যদিও ওই অভিনেতার দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কম্বোডিয়ায় এক অচেনা ব্যক্তির হাতে তাঁর ট্রলি চলে গিয়েছিল। সেই ব্যক্তির হাত থেকে তিনি ট্রলি নিয়েছেন। তাই কী হয়েছে, তাঁর জানা  নেই বলে তিনি দাবি করেন।

তবে পুলিশ মনে করছে অন্য কথা। মুম্বই বা দিল্লি কার্টেলের জন্য ওই অভিনেতা কোকেন নিয়ে আসছিলেন। ফলে ওই অভিনেতা যতই অস্বীকার করুন না কেন, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement