India Pakistan Tension: তুঙ্গে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, চলমান পরিস্থিতিতে জয়শঙ্করকে ফোনে বিশেষ বার্তা আমেরিকার

অন্যদিকে সন্ধ্যা পেরিয়ে মাঝরাত হয়ে গেলেও নেভেনি অশান্তির আগুন। সমস্ত শক্তি দিয়ে দেশকে আগলে চলেছে ভারতীয় সেনা।

S Jaishankar.jpg (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ ভারতের ত্রিফলা আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। জলে, স্থলে, আকাশে পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরে ধরেছে ভারত (India)। নরেন্দ্র মোদীর (Narendra Modi)ভারতের কাছে বারবার মাথা নোয়াতে বাধ্য পাকিস্তান। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। ফোনে পাক প্রধানমন্ত্রী শেহবাজ সরিফের সঙ্গেও কথা হয়েছে তাঁর, এমনটাই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস।

সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার ইঙ্গিত আমেরিকার

এই বিষয়ে ব্রুস বলেন, "সকালে, সেক্রেটারি রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ এবং ভারতের এস. জয়শঙ্করের সাথে কথা বলেছেন। এই ফোন আলাপে উভয় পক্ষকেই জরুরি অবস্থা সহিংসতার অবসানের আহ্বান জানিয়েছেন সেক্রেটারি। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রকাশ করেছেন এবং পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন।" এই ফোনালাপের পরই সোশ্যাল হ্যান্ডেলে জয়শঙ্কর জানান, সন্ধ্যাবেলায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে কথা হয়েছে তাঁর। জয়শঙ্কর জানান, আমেরিকার বিদেশসচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করার সদিচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারতকে পূর্ণ সমর্থন করে আমেরিকা। প্রসঙ্গত, অন্যদিকে সন্ধ্যা পেরিয়ে মাঝরাত হয়ে গেলেও নেভেনি অশান্তির আগুন। সমস্ত শক্তি দিয়ে দেশকে আগলে চলেছে ভারতীয় সেনা। পাল্টা ভারতকে পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সব রণকৌশল ভেস্তে যাচ্ছে ভারতের কাছে।

চলমান পরিস্থিতিতে জয়শঙ্করকে ফোনে বিশেষ বার্তা আমেরিকার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement