Trump Tariffs: রাশিয়া থেকে জ্বালানি কিনছে এমন দেশগুলোর উপর ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল, গ্যাস ও ইউরেনিয়াম আমদানিকারি দেশগুলির ওপর অতিরিক্ত ১০০ শতাংশ কর আরোপ করার হুমকি দিয়েছেন।
নয়াদিল্লি: রাশিয়ান জ্বালানি (Russian Energy) কিনছে এমন দেশগুলোর উপর ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক (Secondary Tariffs) আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প বলেছেন, এই শুল্ক বিশেষ করে চিন, ভারত, ব্রাজিল এবং তুরস্কের মতো দেশগুলোকে প্রভাবিত করবে, যারা রাশিয়ার জ্বালানির ক্রেতা। তিনি এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
ডোনাল্ড ট্রাম্প জানান এই শাস্তিমুলক কর আরোপ করার জন্য ৫০ দিনের সময়সীমা ধার্য করেছেন যার মধ্যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি সেরে ফেলতে হবে। আরও পড়ুন: Donald Trump On Vladimir Putin: 'সুন্দর কথা বলেন, তারপরই সবার উপর বোমা মারেন', পুতিনকে ভয় পাচ্ছেন ট্রাম্পও?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন যে, সেপ্টেম্বরের শুরুর দিকে মস্কো যদি শান্তি চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘সেকেন্ডারি শুল্ক’ চালু করবে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)