Thai woman Flight Assault: দুবাইয়ের বিমানে বীর্য কাণ্ড, তাই তরুণীকে অশালীন যৌন হয়রানি, গ্রেফতার পাকিস্তানের যাত্রী

দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে তাইল্যান্ডের এক তরুণী অশালীন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইউনাইটেড আরব আমিরাতের 'ফ্লাই দুবাই' (Fly Dubai) বিমানের ওই ফ্লাইটে থাকা এক পাকিস্তানি যাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

(Photo Credits: PTI)

Thai woman Flight Assault:  দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে তাইল্যান্ডের এক তরুণী অশালীন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইউনাইটেড আরব আমিরাতের 'ফ্লাই দুবাই' (Fly Dubai) বিমানের ওই ফ্লাইটে থাকা এক পাকিস্তানি যাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্লীলতাহানির শিকার হওয়া সেইই থাই তরুণীর নাম বিউট অরনিচা (Beaut Aornnicha)। তিনি জানান, বিমান চলাকালীন ঘুমোনোর ওষুধ খেয়ে তিনি তাঁর চার বছর বয়সী মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। একটি গায়ে দেওয়ার চাদর ঢাকা দিয়ে ঘুমানোর সময় হঠাৎ তিনি অনুধাবন করেন, কেউ তাঁর ডান দিকের নিতম্বে স্পর্শ করছে এবং প্যান্টে ভেজা অনুভূতি হচ্ছে।

ঠিক কী ঘটেছিল

হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান পাশে থাকা ওই যাত্রী তাঁর দিকে অনবরত তাকিয়ে আছেন এবং তাঁর সামনের স্ক্রিন স্পর্শ করছেন। বিষয়টি বুঝতে পেরে বিমানটি থাইল্যান্ডের ব্যাংককে অবতরণ করার প্রায় এক ঘণ্টারও বেশি সময় আগেই তিনি কেবিন ক্রুদের কাছে অভিযোগ দায়ের করেন।

মহিলার প্য়ান্টে বীর্যের দাগ

প্রাথমিক তদন্তে কেবিন ক্রু সদস্যরা সেই থাই মহিলার প্যান্টে বীর্যের দাগ প্রত্যক্ষ করেন বলে জানা গেছে। পরবর্তীতে বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীকে চেপে ধরলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। একই সঙ্গে সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ে এবং ওই তরুণীর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তবে তরুণী সেই ক্ষমা প্রত্যাখ্যান করেন এবং বিমান ব্যাংককে পৌঁছানোর সঙ্গেই পুলিশি পদক্ষেপের দাবি জানান।

গ্রেফতার পাকিস্তানের যাত্রী

বিমানটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণের পরই ট্যুরিস্ট পুলিশ, তদন্তকারী কর্মকর্তা এবং ইমিগ্রেশন পরিদর্শকরা বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেন। আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকালীন সময়ে সাধারণ যাত্রীদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement