Terrorist Attack on Balochistan: বালোচিস্তানের মাটিতে আবারও জঙ্গি হামলা, বাস থেকে ৯ যাত্রীকে অপহরণ করে নৃশংস হত্যা

Balochistan Murder (Photo Credit: X)@sahil_haq86755)

বালোচিস্তানের মাটিতে আবারও জঙ্গি হামলা। এবার ৯ জন সাধারণ যাত্রীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বালোচিস্তানের জ়োহব ও লোরারাই জেলার মাঝখানে সুর-দাকাই এলাকায় বৃহস্পতিবার রাতে  দু'টি বাস থেকে ৯ জন যাত্রীকে প্রথমে অপহরণ করে পরে গুলি নৃশংস গণহত্যা করা হয়। হব এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, নিহতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড জানিয়েছেন, গণহত্যায় জড়িত ছিল 'ফিটনা আল হিন্দুস্তান' নামে জঙ্গি সংগঠন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দু'টি বাসে চেপে বেশ কয়েকজন যাত্রী ৭০ নম্বর জাতীয় সড়ক ধরে কোয়েটা থেকে লাহোর যাচ্ছিলেন।এরপর সুর-দাকাই এলাকায় বাস থামিয়ে সশস্ত্র জঙ্গিরা দু'টি বাসে যাত্রীদের পরিচয়পত্র দেখাতে বলে। বাসের যাত্রীদের পরিচয়পত্র দেখার সময় জঙ্গিরা বেছে বেছে দেখছিল কারা পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তার পরে তারা একটি বাস থেকে সাত জনকে, অন্য বাস থেকে তিন জনকে নামিয়ে আনে ও অপহরণ করে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। যাত্রীদের নিয়ে যাওয়ার আগে বাসের দুই চালককে এলাকা থেকে চলে যেতে বলে জঙ্গিরা। জঙ্গিদের হাত থেকে কোনও ভাবে বেঁচে ফেরা এক যাত্রী পুলিশকে জানান, তিনি গুলি চলার আওয়াজ পেয়েছিলেন। ঘটনার পরপরই নিষিদ্ধ সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট এর দায় স্বীকার করে।

তবে এটাই প্রথম নয়, এর আগেও বালোচিস্তানের বিভিন্ন হাইওয়েতে যাত্রিবাহী বাসের উপর হামলা হয়েছে। আগেও পাঞ্জাব প্রদেশের মানুষকে টাগের্ট করা হয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement