Taliban: ইসলামিক এমিরেটকে মান্যতা দিচ্ছে না কেন গোটা বিশ্ব? প্রশ্ন তুলে নয়া সিদ্ধান্তের পথে তালিবান সরকার
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যতক্ষণ না পর্যন্ত আফগানিস্তানের পরিবর্তে ইসলামিক এমিরেটকে মান্যতা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত নতুন করে অ্যাম্বাসাডার বা কূটনীতিক নিয়োগ করা যাবে না। যে দেশ ইসলামিক এমিরেটকে মান্যতা দেবে, সেখানেই নতুন করে কূটনীতিক নিয়োগ করা হবে বলে জানান তালিবান মুখপাত্র।
কাবুল, ২৩ নভেম্বর: তালিবান (Taliban) সরকারের নয়া সিদ্ধান্ত। ইসলামিক এমিরেটের তরফে এবার নতুন করে কূটনৈতিক প্রতিনিধি, অ্যাম্বাসাডার নিয়োগ করা হবে বিভিন্ন দেশে। আফগানিস্তানের (Afghanistan) হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে প্রতিনিধিরা রয়েছেন, তাঁরা আগের সরকারের নিয়োগ করা। ইসলামিক এমিরেট (Islamic Emirate) এখনও পর্যন্ত তাদের সরকারের নিয়ম, রীতি অনুযায়ী দেশের মুখ হিসেবে অন্য কাউকে নিযুক্ত করেনি। ফলে এবার নতুন করে প্রতিনিধি নিযুক্ত করা হবে বিশ্বের বিভিন্ন দেশে। এমনই জানানো হয় আফগানিস্তানের নতুন তালিবান সরকারের তরফে।
তালিবান মুখপাত্র ইমানুল্লা সামাঙ্গি জানান, তাঁদের সরকার ক্ষমতায় আসার পর অনেক দেশের কূটনীতিকরা নিজেদের কাজ ঠিকমতো করছেন না। ফলে নতুন সরকারের তরফে এবার নতুন করে বিভিন্ন আধিকারিক নিযুক্ত করা হবে বলে জানান ইমানুল্লা।
আরও পড়ুন: Priyanka Chopra: নিকের সঙ্গে বিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা চোপড়া? মুখ খুললেন অভিনেত্রীর মা
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যতক্ষণ না পর্যন্ত আফগানিস্তানের পরিবর্তে ইসলামিক এমিরেটকে মান্যতা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত নতুন করে অ্যাম্বাসাডার বা কূটনীতিক নিয়োগ করা যাবে না। যে দেশ ইসলামিক এমিরেটকে মান্যতা দেবে, সেখানেই নতুন করে কূটনীতিক নিয়োগ করা হবে বলে জানান তালিবান মুখপাত্র।
গত ১৫ অগাস্ট কাবুল (Kabul) দখল করে তালিবান। আফগানিস্তানের দখল তালিবানের হাতে যাওয়ার পর থেকেই সে দেশ ছেড়ে পালাতে শুরু করেন বহু মানুষ। মার্কিন বিমানে করে কেউ পালাতে শুরু করেন। কেউ আবার আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে প্রবেশ করেন। সম্প্রতি আফগানিস্তানের মহিলা ফুটবলাররা তাঁদের পরিবার নিয়ে লন্ডনে পৌঁছন। মার্কিন (US) সাংবাদিক, কিম কারদাশিয়ানের মতো টেলি তারকাদের সহায়তায় কাবুল ছেড়ে পালান মহিলা ফুটবলাররা।