Shocking Incident: নিজের মৃত্যুর ভিডিও রেকর্ড করলেন ব্রাজিলিয়ান মহিলা, ভিডিও দেখে চমকে নেটিজেনরা (দেখুন ভিডিও)

গ্যাব্রিয়েল মজার ছলে তাঁকে গুলি করতে বলে হাসতে থাকে। কিন্তু দিয়েগো হঠাৎই ট্রিগার টিপে দেয়। আর গুলি লেগে লুটিয়ে পড়েন গ্যাব্রিয়েল। পুরো ঘটনাটি গ্যাব্রিয়েলের মোবাইলে রেকর্ড হয়েছে।

GF-Shotdead-On-Camera Photo Credit: Twitter@insiderscorner

ব্রাজিলের গোয়াস রাজ্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। প্রেমিকের বন্দুকের গুলিতে প্রাণ গেল যুবতীর। ঘটনাটি ঘটেছে গোয়াসের জাতাইয়ে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর গত ৪ নভেম্বর (শনিবার) রাতে ছাদে ২৩ বছর বয়সী ইলি গ্যাব্রিয়েল আলভেস তাঁর প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। হঠাৎই তার প্রেমিক দিয়েগো ফনসেকা বোর্হেস (২৭ বছর) তার দিকে একটি বন্দুক তাঁক করে। গ্যাব্রিয়েল মজার ছলে তাঁকে গুলি করতে বলে হাসতে থাকে। কিন্তু দিয়েগো হঠাৎই ট্রিগার টিপে দেয়। আর গুলি লেগে লুটিয়ে পড়েন গ্যাব্রিয়েল। পুরো ঘটনাটি গ্যাব্রিয়েলের মোবাইলে রেকর্ড হয়েছে।

ঘটনার পর, দিয়েগো  তাকে দ্রুত জাতাই স্টেট হাসপাতালে , ডাঃ সেরাফিম ডি কারভালহোর কাছে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে ভর্তি হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার দুঃখজনক মৃত্যু হয়। আলভেসের মা ওলেসিয়ান আলভেসের মতে ইলি গ্যাব্রিয়েল তাঁর প্রেমিক দিয়েগো ফনসেকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না। সেই রাগেই হয়ত তাঁর মেয়েকে প্রাণ দিতে হল।

ব্রাজিলের ফেডারেল ডেপুটি সিলভি আলভেস তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও শেয়ার করে সাম্প্রতিক হত্যার নিন্দা করেছেন। তিনি তার দুঃখ প্রকাশ করেন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান। সন্দেহভাজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে, এটি নারীহত্যার আরেকটি মামলা হবে, যা ব্রাজিল সরকারের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement