২০২২ সাল অন্যতম অস্থির সময়! বিশ্ব বাজার নিম্নগামী

রিপোর্টে প্রকাশ, মার্কিন কোষাগার এবং জার্মান বন্ডও যথাক্রমে ১৬ শতাংশ এবং ২৪ শতাংশ হ্রাস পায় এই ২০২২ সালে। বিটকয়েন ৬০ শতাংশ কমে যাওয়ায়, ক্রিপ্টো মার্কেটও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়।

2000 Rupee (Photo Credit: File Photo)

দিল্লি, ২২ ডিসেম্বর: সাম্প্রতিক সময়ে ২০২২ সালকে অন্যতম অস্থির সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্ব জুড়ে। ২০২২ সাল গোটা বিশ্বের আর্থিক বাজারের সবচেয়ে অশান্ত বছরগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। এই সালে বিশ্বব্যাপী ইক্যুইটিগুলি ১৪ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে৷ ২০২২ সালকে যেভাবে অস্থির বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে, কয়েক কোটি টাকা বিশ্ব বাজার থেকে উধাও বলে খবর৷  ভারতীয় অর্থে যার পরিমাণ কমপক্ষে ১,১৫,৭৯,৪৭,০০,০০,০০,০০০ ৷ এই বছরের প্রথম দিকে যেমন কোভিডের জেরে বিশ্ব বাজার অস্থির হয়ে ওঠে, তেমনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধেরও প্রভাব পড়ে৷

রিপোর্টে প্রকাশ, মার্কিন কোষাগার এবং জার্মান বন্ডও যথাক্রমে ১৬ শতাংশ এবং ২৪ শতাংশ হ্রাস পায় এই  ২০২২ সালে। বিটকয়েন ৬০ শতাংশ  কমে যাওয়ায়, ক্রিপ্টো মার্কেটও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রসঙ্গত মার্কিন কোষাগার এবং জার্মান বন্ডকে  বিশ্বের অন্যতম নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়।  ২০২২ সালে সেই মার্কিন কোষাগার এবং জার্মান বন্ডেও ধ্বস নামতে শুরু করে।  বিশ্ব বাজারে যা অত্যন্ত চিন্তার বিষয় বলে মনে করা হচ্ছে।

তবে ২০২২ সালে আর্থিক মন্দা বিশ্ব বাজারকে গ্রাস করলেও, ভারতের অবস্থা বেশ স্থিতিশীল।  ফলে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় ভারত অনেকটাই ভাল অবস্থানে রয়েছে বলে রিপোর্টে প্রকাশ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement