Donald Trump on Pahalgam Terrorist Attack: কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দে জানিয়ে মোদীকে ফোন, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশের থাকার বার্তা ট্রাম্পের
মঙ্গলবার থেকে ফোনের মাধ্যমে প্রতিনিয়ত শাহের সঙ্গে যোগাযোগ রাখেন মোদী। পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের।
নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গি হামলা (Terrorist Attack)। জঙ্গিদের গুলিতে ঝাঁজরা ২৭ জন নিরীহ পর্যটক। নাম, পরিচয় জেনে বেছে বেছে গুলি করে মারা হয় ওই পর্যটকদের। আর এই ঘটনার তীব্র নিন্দে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) ফোন করে সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, "জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জঙ্গি হামলার তীব্র নিন্দে করেছেন তিনি।"
সন্ত্রাস দমনে বন্ধু মোদীর পাশে ট্রাম্প, কাশ্মীরে জং হানা নিয়ে কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট?
অন্যদিকে এদিন কাশ্মীরের ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে থাকার বার্তা দেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে আমেরিকা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" অন্যদিকে, কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছেন মোদী। বুধ সকালেই জেড্ডা থেকে দেশের উদ্দেশে রওনা দেন মোদী। অবশেষে দিল্লির মাটি ছোঁয় প্রধামন্ত্রীর বিমান। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর উড়ে যেতে পারেন নমো। মঙ্গলবারই কাশ্মীরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাতেই জম্মু কাশ্মীরের রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন শাহ। এই বৈঠকে হাজির ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মঙ্গলবার থেকে ফোনের মাধ্যমে প্রতিনিয়ত শাহের সঙ্গে যোগাযোগ রাখেন মোদী। পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের।
কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দে জানিয়ে মোদীকে ফোন ট্রাম্পের
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)