Vladimir Putin Praises Narendra Modi: 'মেক ইন ইন্ডিয়ার' প্রশংসা, মোদীকে 'প্রকৃত দেশভক্ত' বললেন পুতিন

রুশ প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ কলোনি থেকে বর্তমানে ভারত যেভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে, তা দেখার মত। ফলে গোটা বিশ্বের মানুষ ভারতকে সম্মান দেখাতে শুরু করেছে। সেই ভারতকে উন্নতির পথে আরও এগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Narendra Modi, Vladimir Putin (Photo Credit: ANI/Instagram)

মস্কো, ২৮ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়ষী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার পুতিনের গলায় শোনা যায় মোদীর প্রশংসা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন 'প্রকৃত দেশভক্ত'। মোদীর নেতৃত্বে ভারত  বর্তমানে প্রভৃত উন্নতি করেছে। নরেন্দ্র মোদী যেভাবে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প শুরু করে তাতে জোর দিয়েছেন, তার জেরে ভারত (India) উন্নতির পথে ক্রমাগত এগিয়ে চলেছে। বৃহস্পতিবার মস্কোর একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন,  ব্রিটিশ কলোনি থেকে বর্তমানে ভারত যেভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে, তা দেখার মত। ফলে গোটা বিশ্বের মানুষ ভারতকে সম্মান দেখাতে শুরু করেছে। সেই ভারতকে উন্নতির পথে আরও এগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর নেতৃত্বে ভারত ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মোদী যেভাবে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প শুরু করেছেন, তার জেরে গোটা দেশে উন্নয়নের জোয়ার এসেছে বলেও মন্তব্য করতে শোনা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

 

এসবের পাশাপাশি বিশ্বের মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলেও প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement