Plane Crash: আকাশ ছেয়ে যাওয়া রহস্যজনক ড্রোনের মাঝে মার্কিন মুলুকে বিমান দুর্ঘটনা, দেখুন ভিডিয়ো

ড্রোন আতঙ্কের মাঝেই আবার নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার বিমানবন্দরে একটি ছোট বিমান ভেঙে পড়ল।

WESTCHESTER NY AIRPORT Plane Crash. (Photo Credits: X)

মার্কিন মুলুকে আকাশ রহস্য আরও ঘনীভূত হল। ক দিন ধরেই নিউ জার্সি সহ বেশ কিছু জায়গার আকাশে রহস্যজনক ড্রোনের দেখা মিলছে। এক্স সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিয়োয় বারবার দেখা যাচ্ছে নিউ জার্সির আকাশে রহস্যজনক ড্রোন। 'স্ট্যাচু অফ লিবার্টি'-র ওপরেও দেখা গিয়েছে রহস্যজনক ড্রোন।

বিমানের চালক এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। রহস্যজনক ড্রোন কাণ্ডের সঙ্গে এই বিমান দুর্ঘটনার কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু রহস্যজনক ড্রোন কাণ্ড নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্য একেবারেই বিভ্রান্তজনক।

দেখুন বিমান দুর্ঘটনার পর কী অবস্থা

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, ড্রোন নিয়ে যা খবর হচ্ছে তা সবই ভুয়ো। কিন্তু সাধারণ মানুষ যখন নিজেরাই রহস্যজনক ড্রোনের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করলেন, তখন আবার অবস্থান বদল করে সরকারী কর্তারা জানালেন, তদন্ত চলছে। পরে বলা হল, এগুলো ইরান থেকে আসান। তারপর আবার বলা হল, ইরান নয় এগুলো দেশের সেনাবাহিনীর ছোট বিমান। যদিও সেটা একেবারেই প্রমাণিত নয়। এরই মাঝে আবার বিমান দুর্ঘটনা। সব মিলিয়ে মার্কিন মুলুকে কেমন যেন সব আলগোল পাকিয়ে ড্রোন হয়ে উড়ে বেরাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement