Nepal Plane Crash: নেপালে ভেঙে পড়ল বিমান, ১৯ জনই কি মৃত? দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য কাঠমাণ্ডুতে

রিপোর্ট প্রকাশ, ১৯ জনকে নিয়ে নেপালের সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ বিমানটি হঠাৎ করে দুর্ঘটনার মুখে পড়ে। তাও আবার ভয়াবহভাবে।

Nepal Plane Crash.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ২৪ জুলাই: ফের ভেঙে পড়ল বিমান। নেপালের (Nepal) কাঠমাণ্ডুতে (Kathmandu ) ১৯ জনকে নিয়ে ভেঙে পড়ে পোখরাগামী একটি বিমান। কাঠমাণ্ডুতে বিমান ভেঙে পড়তেই সেখান থেকে ভয়াবহভাবে দাউ দাউ করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। যার আঁচ পেতেই প্রশাসনের কর্মীরা যেমন হাজির হন, তেমনি স্থানীয়রাও ছুটে যান। সেই সঙ্গে দমকল কর্মীরা জোর কদমে উদ্ধার কাজ শুরু করেন।

দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিয়ো...

 

রিপোর্ট প্রকাশ, ১৯ জনকে নিয়ে নেপালের সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ বিমানটি হঠাৎ করে দুর্ঘটনার মুখে পড়ে। তাও আবার ভয়াবহভাবে। জানা যায়,কাঠমাণ্ডুতে যখন বিমানটি উড়তে যায়, সেই সময় সেটি অকস্মাৎ ভেঙে পড়ে। প্রসঙ্গত, নেপালে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণবিন্দু হল পোখরা। সেই পোখরাগামী বিমান ভেঙে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেই ভেঙে পড়ে পোখরাগামী বিমান...

 

দেখুন ভিডিয়ো...

 

সৌর্য এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়তেই কাঠমাণ্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। তবে কতজনের মৃত্যু হয়েছে, ঠিকভাবে সেই তথ্য এখনও মেলেনি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পোখরাগামী ওই বিমানে যে ১৯ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনের দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি বিমানের চালক মণীষ শাক্যকে (৩৭) দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement