Narendra Modi: মোদীকে 'রাবণ' বলে আক্রমণ, তীব্র সমালোচনার মুখে পাক অভিনেত্রী সেহর

ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে পাক অভিনেত্রীর অশ্লীল কটাক্ষ প্রকাশ্যে আসতেই তা নিয়ে নিন্দা শুরু হয়ে যায়। সেহর কীভাবে জানলেন মোদীর কথা। সেহর বেশ দূরদর্শী বলে কটাক্ষ করেন কেউ। অনেক বলতে শুরু করেন, মোদীজি কখনও নিজের জীবনে দ্বিতীয় মহিলার কথা ভাবেননি। শুধু তাই নয়, পাকিস্তানি কত রাবণ রয়েছে, সেহর সেই হিসেব করুন বলে অভিনেত্রীকে কটাক্ষ করেন অনেকে।

Narendra Modi, Sehar Shinwari (Photo Credit: Twitter)

ফের কটাক্ষের মুখে পাকিস্তানি অভিনত্রী সেহর শিনওয়ারি (Sehar Shinwari)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাকিস্তানি অভিনেত্রী ভারতের প্রধানমন্ত্রীকে অশ্লীল কটাক্ষ করেন। সেহর বলেন, ''বর্তমানের রাবণ হলেন নরেন্দ্র মোদী।'' ভারতীয় প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিয়ে পাক অভিনেত্রীর অশ্লীল কটাক্ষ প্রকাশ্যে আসতেই তা নিয়ে নিন্দা শুরু হয়ে যায়। সেহর কীভাবে জানলেন মোদীর কথা। সেহর বেশ দূরদর্শী বলে কটাক্ষ করেন কেউ। অনেক বলতে শুরু করেন, মোদীজি কখনও নিজের জীবনে দ্বিতীয় মহিলার কথা ভাবেননি। শুধু তাই নয়, পাকিস্তানি কত রাবণ রয়েছে, সেহর সেই হিসেব করুন বলে অভিনেত্রীকে কটাক্ষ করেন অনেকে। সেহরকে নিয়ে যখন ভারতীয়রা পালটা ট্রোল করেন, সেইসময় পাকিস্তানিরাও তাঁকে ছাড় দেননি। অনেক হয়েছে, সেহর যেন এবার পাকিস্তানকে নিয়ে ভাবেন বলেও মন্তব্য করেন অনেকে।

প্রসঙ্গত টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হলে, তিনি চিরতরে নিজের ট্যুইটার হ্যান্ডেল ডিলিট করে দেবেন।  তবে গত রবিবার যখন ভারতের কাছে পাকিস্তানি ক্রিকেট দল পরাজিত হয়, তখন সেহর যেন এবার পাততাড়ি গুটিয়ে চলে যান বলে কটাক্ষ করেন বহু ভারতীয়।

ওই ঘটনার পর এবার ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করতেই পালটা সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি অভিনেত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement