Israel-Hamas War: গাজার আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা, হামাস জঙ্গিদের আত্মসমর্পণ নিয়ে আশাবাদী IDF
গাজার অন্যতম হাসপাতাল আল শিফায় হামলার পর সেখানে ইতিমধ্যেই ১৭৯ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা অনেক।
গাজার আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা। বুধবার ভোরে গাজার আল শিফা হাসপাতালে আইডিএফ প্রবেশ করার পর থেকেই শুরু হয়েছে এক নাগাড়ে গোলাগুলি। গোয়েন্দা দফতরের খবর অনুযায়ী, বুধবার সকালে আল শিফা হাসপাতালে প্রবেশ করে, সেখানে হামাসের কর্মকাণ্ডের খোঁজ শুরু করেছে নেতানিয়াহুর সেনা। গাজার আল শিফা হাসপাতালের বিভিন্ন জায়গায় হামাসের ডেরা রয়েছে বলেও মনে করছে ইজরায়েল। আল শিফায় হামাসের যে জঙ্গিরা লুকিয়ে, তারা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।
গাজার অন্যতম হাসপাতাল আল শিফায় হামলার পর সেখানে ইতিমধ্যেই ১৭৯ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা অনেক। ফলে আল শিফা হাসপাতালে যে নীরিহ মানুষরা রয়েছেন, তাঁদের যাতে রক্ষা ভার নেয় ইজরায়েল, সে বিষয়ে ইতিমধ্যেই আবেদন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
Advertisement
Advertisement
Advertisement