Bilawal Bhutto On 'Blood In Indus' Remark: 'সিন্ধু দিয়ে রক্ত বইবে', ভারতকে হুমকি দিয়ে ভড়কে গেলেন বিলাওয়াল, কয়েক ঘণ্টার মধ্যেই বক্তব্য বদল দেখুন
বিলাওয়াল বলেন, তিনি বন্দুক, গুলি নিয়ে ভারত, পাকিস্তানের সীমান্তে বসে নেই। কিংবা পাকিস্তান সরকারের কোনও মন্ত্রী পদেও তিনি নেই। সিন্ধু পাড়ে একটি জনসভায় হাজির হয়ে তিনি ওই মন্তব্য করেন। যা তাঁর আবেগের কথা।
দিল্লি, ১ মে: সিন্ধু জল চুক্তি (Indus Treaty) ভারত (India) স্থগিত করার পর ছটপট করছে পাকিস্তান (Pakistan)। সিন্ধু চুক্তি বাতিল হলে, পাকিস্তানের কৃষিকাজ যে ব্যাহত হচ্ছে, তা স্পষ্ট। এমতাবস্থায় বিলাবল ভুট্টোর মন্তব্য ফের সরগরম হয়ে ওঠে ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। বিলাওয়াল ভুট্টো সম্প্রতি মন্তব্য করেন, সিন্ধুর জল যদি পাকিস্তান না পায়, তাহলে সেখানে রক্ত বইবে। বিলাওয়ালের (Bilawal Bhutto) ওই মন্তব্যের পর জোরদার সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক মহলে। যার আঁচ পেয়ে একটি সংবাদমাধ্যমে হাজির হয়ে ফের নিজের বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করেন বেনেজ়ির ভুট্টোর ছেলে।
শুনুন কী দাবি করলেন বিলাওয়াল ভুট্টো...
বিলাওয়াল বলেন, তিনি বন্দুক, গুলি নিয়ে ভারত, পাকিস্তানের সীমান্তে বসে নেই। কিংবা পাকিস্তান সরকারের কোনও মন্ত্রী পদেও তিনি নেই। সিন্ধু (Indus Treaty)পাড়ে একটি জনসভায় হাজির হয়ে তিনি ওই মন্তব্য করেন। যা তাঁর আবেগের কথা। সিন্ধু অববাহিকা দিয়ে রক্ত বয়ে যাবে বলে যে মন্তব্য তিনি করেছেন, তা তাঁর আবেগের বহিঃপ্রকাশ বলেও পালটা দাবি করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেজ়ির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো।
এসবের পাশাপাশি তাঁদের হাতে এমন কোনও নদী নেই যে ভারতের চুক্তি বাতিলের বদলা তাঁরা জল বন্ধ করে নিতে পারেন বলেও মন্তব্য করেন বিলাওয়াল। সেই সঙ্গে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে জলের মাধ্যমে যুদ্ধ শুরু করেছে বলেও বিলাওয়ালকে মন্তব্য করতে শোনা যায়।
পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করে ভারত। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি স্থগিত। সিন্ধু চুক্তি স্থগিত হলে পাকিস্তানের চাষবাষ থেকে শুরু করে পানীয় জল, সবকিছুতেই টান পড়বে বলে মনে করা হচ্ছে।