Reham Khan: পাক প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রীর গাড়িতে হামলা, 'কাপুরুষ, লোভীদের দেশে স্বাগত' বলে আক্রমণ রেহাম খানের

ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানের অভিযোগ, ভাগ্নের বিয়ে থেকে ফেরার সময় আচমকাই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। মোটরবাইকে চেপে এসে দুই ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

Reham Khan, Imran Khan (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ জানুয়ারি:  'এটাই কি নয়া পাকিস্তান? ভীতু, কাপুরুষ এবং লোভীদরে দেশে আপনাকে স্বাগত।' প্রাক্তন স্বামী তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan PM ) ইমরান খানসকে এভাবেই বিঁধলেন রেহাম খান (Reham Khan)। ৩ জানুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন জনপ্রিয় সংবাদমাধ্যমের সঞ্চালিকা রেহাম খান। যেখানে তিনি অভিযোগ করেন, ভাগ্নের বিয়ে থেকে ফেরার সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয়। রেহামের ট্যুইট প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

ইমরান খানের (Imran Khan) প্রাক্তন স্ত্রী রেহাম খানের অভিযোগ, ভাগ্নের বিয়ে থেকে ফেরার সময় আচমকাই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। মোটরবাইকে চেপে এসে দুই ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। কোনওক্রমে তিনি গাড়ি পালটে সেখান থেকে সরে যেতে পারেন। কিন্তু তাঁর গাড়ির চালক এবং দেহরক্ষী ওই গাড়িতেই ছিলেন। এটাই কি নয়া পাকিস্তান বলে প্রশ্ন তোলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী। পাশাপাশি ভীতু, কাপুরুষ এবং লোভীদের দেশে আপনাকে স্বাগত বলেও পাক সরকারকে কটাক্ষ করেন রেহাম।

 

আরও পড়ুন:  COVID19 Vaccination: জম্মুর স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ

২০১৪ সালে জনপ্রিয় সঞ্চালিকা রেহাম খানের সঙ্গে বিয়ে হয় ইমরান খানের। বিয়ের পর এক বছর ঘুরতে না ঘুরতেই রেহামের সঙ্গে ইমরান খানের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শুরু করেন রেহাম।অন্যদিকে রেহামের সঙ্গে বিচ্ছেদের পরপরই ইমরান চখান তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। যা নিয়েও এক লময় জোরদার সমালোচনা শুরু হয়ে যায় গোটা পাকিস্তান সংবাদমাধ্যম জুড়ে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement