FBI-এর মোস্ট ওয়ান্টেড শীর্ষ ১০ অপরাধীর তালিকায় গোল্ডি ব্রার: ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই) ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে তাদের 'টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস' বা শীর্ষ ১০ ফেরারি অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

Goldy Brar aka Satinderjeet Singh (Photo Credits: X/@FBIMostWanted)

FBI Most Wanted List: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই) ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে তাদের 'টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস' বা শীর্ষ ১০ ফেরারি অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একইসঙ্গে তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি টাকা) পুরস্কারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এফবিআই-য়ের বিজ্ঞপ্তি কী লেখা আছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং কানাডা জুড়ে বিভিন্ন সহিংস অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই লস অ্যাঞ্জেলেসের 'ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়া' থেকে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গুরুতর অভিযোগ ও মামলার বিবরণ

আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনার প্রধান ভূমিকা এবং একাধিক সহিংস ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গোল্ডি ব্রারের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ধারায় মামলা দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে:

র‍্যাকেটিয়ারিং ও আন্তঃদেশীয় অপরাধ: 'র‍্যাকেটিয়ার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশনস' (RICO) আইনের অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র।

তোলাবাজি ও ব্যবসা ব্যাহত করা: বলপূর্বক অর্থ আদায় (Extortion) এবং বাণিজ্যে বাঁধা সৃষ্টির ষড়যন্ত্র।

মাদক পাচার: আন্তর্জাতিক সীমান্তজুড়ে মাদকদ্রব্য সরবরাহ, বিক্রয় ও নিজের কাছে রাখার ষড়যন্ত্র।

এফবিআই-এর সতর্কবার্তা ও সাধারণ মানুষের জন্য নির্দেশিকা

এফবিআই জানিয়েছে, গোল্ডি ব্রার অত্যন্ত বিপজ্জনক এবং সশস্ত্র হতে পারে। সাধারণ মানুষকে তার মুখোমুখি না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য থাকলে স্থানীয় এফবিআই অফিস, নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইচ্ছা করলে মার্কিন সরকারের অফিসিয়াল পোর্টাল `tips.fbi.gov`-এর মাধ্যমে বেনামেও তথ্য প্রদান করা যাবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement