Fire in Flight: যাত্রীবোঝাই বিমানে আগুন, আতঙ্কে ইমার্জেন্সি জানালা দিয়ে ঝাঁপ প্যাসেঞ্জারদের
বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর থেকে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা দিচ্ছিল, মাঝে এই ঘটনা ঘটে।
নয়াদিল্লিঃ মার্কিন মুলুকে ফের বিমান (Flight) দুর্ঘটনা (Accident)। আগুন লাগল বিমানে। বরাত জোরে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America)অরল্যান্ডো বিমানবন্দরে (Orlando International Airport)। আচমকাই আগুন লাগে ডেল্টা বিমান সংস্থার একটি বিমানে (Delta Air Lines Flight)। ইমারজেন্সি জানলা দিয়ে কোনওরকমে বাইরে বের করে আনা হয় যাত্রীদের।
আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা
জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ওড়ার প্রস্তুতি নেওয়ার সময় আচমকাই আগুন লাগে । ফ্লাইট ১২১৩-এর ইঞ্জিনে। সেই সময় ওই বিমানে উপস্থিত ছিলেন ১০ জন ক্রু, ২ জন পাইলট সহ ২৮২ জন যাত্রী। তড়িঘড়ি তাঁদের বিমান থেকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত যাত্রীরা। মূলত বিমানটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায় বলে জানানো হয়েছে বিমান সংস্থার তরফে। এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যাতে দেখা যাচ্ছে বিমানের একটি ডানায় দাউ-দাউ করে আগুন জ্বলছে।তা থেকে বেরিয়ে আসছে ধোঁয়াও। জানা গিয়েছে, বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর থেকে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা দিচ্ছিল, মাঝে এই ঘটনা ঘটে।
যাত্রীবোঝাই বিমানে আগুন, আতঙ্কে ইমার্জেন্সি জানালা দিয়ে ঝাঁপ প্যাসেঞ্জারদের