Chinmay Krishna Das: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস

Iskcon Leader Chinmay Krishna Arrested (Photo Credit: X@taslimanasreen)

পাঁচমাস পর জামিন পেলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান স্বতঃপ্রণোদিত হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই মামলাতেই গত ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৭ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে পেশ করার সময়, আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে, এক আইনজীবীর মৃত্যু হয়। অবশেষে জামিন পেলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ।

গত ১১ ডিসেম্বর যখন চিন্ময় কৃষ্ণ দাসকে প্রথমবার আদালতে পেশ করা হয়, তখন তাঁর হয়ে লড়াই করার জন্য কোনও আইনজীবী ছিল না। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার চিন্ময় কৃষ্ণকে আদালতে পেশ করা হলেও, প্রতিবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।

এরপর গত ৪ ফেব্রুয়ারি মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারী চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। গত ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য পুনরায় ৩০ এপ্রিল তারিখ ঘোষণা করা হয়। এরপর মামলার ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে আজ (৩০ এপ্রিল,বুধবার) বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement