মিয়ামিতে বোয়িং বিমান দুর্ঘটনা, রানওয়ে পেরিয়ে গাড়িতে ধাক্কা অ্যামাজনের পণ্যবাহী বিমানের, হত ৫

: আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অনিয়ন্ত্রিত গতিতে একটি ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে অ্যামাজন প্রাইম এয়ারের একটি বিশাল পণ্যবাহী বিমান।

Amazon Prime Air crash. (Photo Credits:X)

Amazon Prime Air Cargo Plane Crash: মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অনিয়ন্ত্রিত গতিতে একটি ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে অ্যামাজন প্রাইম এয়ারের একটি বিশাল পণ্যবাহী বিমান। এর পর একের পর এক গাড়িতে সজোরে ধাক্কা মেরে পাশে থাকা একটি গুদামের পার্কিং লটে আছড়ে পড়ে সেটিতে আগুন ধরে যায়। ঘটনায় আরও অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

ঠিক কী ঘটেছিল

স্থানীয় সময় রবিবার দুপুর আনুমানিক দু’টো নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা ২১ এয়ার চালিত বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি (Amazon Prime Air Boeing 767-300(F)) মিয়ামি বিমানবন্দরে নামার সময় অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১১২ থেকে ১৩০ মাইল প্রতি ঘণ্টা গতিতে বিমানটি রানওয়ে পেরিয়ে সোজা সড়কে চলে আসে। রাস্তায় চলাচলকারী একাধিক যানবাহনে ধাক্কা দেওয়ার পর বিমানটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।

দেখুন ভিডিও

যুদ্ধকালীন ততপরতায় উদ্ধার

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মিয়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের বিপুল সংখ্যক কর্মী। প্রায় ৬০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন এবং ২০০ জনেরও বেশি উদ্ধারকারী সদস্য দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির ভিতরে বহু মানুষ আটকে পড়েন। বিমানে থাকা পাইলট ও কো-পাইলটও এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে নিহতদের মধ্যে বিমানের কর্মী নাকি সাধারণ পথচারী রয়েছেন, তা এখনও স্পষ্টভাবে জানায়নি স্থানীয় প্রশাসন।

দেখুন ভিডিও

বন্ধ বিমান চলাচল

দুর্ঘটনার পর পরই মার্কিন অসামরিক বিমান পরিবহন সংস্থা (এফএএ) বিমানবন্দরজুড়ে সমস্ত বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়। বন্ধ রাখা হয় রানওয়ে ও ট্যাক্সিওয়েগুলি। ফলে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বহু বিমান বিলম্বিত হচ্ছে। ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতিমধ্যেই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

দেখুন ভিডিও

শোকপ্রকাশ অ্যামাজনের

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী কারণে বিমানটি রানওয়ে পার হয়ে গেল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement