Alaska Flight Hits Deer While Landing: রানওয়েতে অবতারণের সময়ে হরিণকে ধাক্কা দিল আলাস্কা বিমান, কোন বিমানবন্দরে ঘটল এমন 'বিরল ঘটনা'?
দেশের অন্যান্য প্রান্তে যেখানে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিভিন্ন প্রাণীদের। সেখানে প্রত্যন্ত আলাস্কা বিমানবন্দরে বিমানের সঙ্গে ধাক্কা লাগছে প্রাণীদের। এই ধরনের আঘাত বা দুর্ঘটনার পরিস্থিতি এড়াতে বিমানবন্দর কর্মীরা কী করছেন তাও খতিয়ে দেখছে এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
বিমানবন্দরে অবতারণের সময়ে কয়েকটি হরিণকে ধাক্কা দেয় আলাস্কা এয়ারলাইন্সের বিমান (Alaska Flight)। ২৪ জুলাই, বৃহস্পতিবার আলাস্কার কোডিয়াক বিমানবন্দরে (Kodiak Airport) অবতরণের সময় ঘটে অঘটনটি। জানা যাচ্ছে, অ্যাঙ্কোরেজ থেকে দক্ষিণে ৩৯ মিনিটের যাত্রা অতিক্রম করে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোডিয়াক বেনি বেনসন স্টেট বিমানবন্দরে অবতরণ করে আলাস্কা এয়ারলাইন্সের AS231 ফ্লাইট পরিচালনাকারী বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি। আলাস্কা এয়ারলাইন্সের তরফে একটি বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, 'অবতরণের সময় কমপক্ষে দুটি হরিণ রানওয়ে অতিক্রম করছিল এবং দুর্ভাগ্যবশত বিমানের সঙ্গে তাদের ধাক্কা লাগে। বাঁচানো যায়নি হরিণ দুটিকেই'।
হরিণের সঙ্গে ধাক্কা বিমানের
রানওয়েতে হরিণের সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টিকে 'খুবই বিরল' ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তে যেখানে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিভিন্ন প্রাণীদের। সেখানে প্রত্যন্ত আলাস্কা বিমানবন্দরে বিমানের সঙ্গে ধাক্কা লাগছে প্রাণীদের। এই ধরনের আঘাত বা দুর্ঘটনার পরিস্থিতি এড়াতে বিমানবন্দর কর্মীরা কী করছেন তাও খতিয়ে দেখছে এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
অবতারণের সময়ে রানওয়েতে হরিণের সঙ্গে ধাক্কা বিমানের
এই ঘটনার পর আলাস্কা এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, 'দুর্ঘটনার পর বিমান পরিদর্শনের সময়ে দেখা গিয়েছে, এই ধাক্কার ফলে বিমানের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামতের প্রয়োজন রয়েছে'। এই ঘটনার পর কোডিয়াক যাওয়া এবং আসা যাত্রীবাহী ফ্লাইটগুলি বৃহস্পতিবার বাকি সময়ের জন্য বাতিল করা হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)