Air India Flight: মিসাইল হানার মাঝে পড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, ইজরায়েল থেকে মাঝ আকাশে পথ ঘুরিয়ে জরুরি অবতরণ আবুধাবিতে
মিসাইল হামলার মাঝে পড়ে গেল ইজরায়েলের উদ্দেশ্যে মাঝ আকাশে সফর করা এয়ার ইন্ডিয়ার এক যাত্রীবাহী বিমান।
নতুন দিল্লি, ৪ মে: Air India Flight Diverted to Abu Dhabi After Tel Aviv Airport Missile Attack: মিসাইল হামলার মাঝে পড়ে গেল ইজরায়েলের উদ্দেশ্যে মাঝ আকাশে সফর করা এয়ার ইন্ডিয়ার এক যাত্রীবাহী বিমান। বাধ্য হয়েই তেল আভিভের সফর বাতিল করে মাঝ আকাশ থেকে ঘুরে এয়ার ইন্ডিয়ার সেই বিমান অবতরণ করল আবুধাবিতে। রবিবার সকালে সূচি মেনেই দিল্লি থেকে ইজরায়েলের রাজধানী তেল আভিভের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান। কিন্তু সেই বিমান যখন মাঝ আকাশে, তখনই পাইলটের কাছে বার্তা যায়, ইজরায়েলের শহর বেন গুরিয়োনের বিমানবন্দরে মিসাইল হানা হয়েছে। এরপরই তেল আভিভের বদলে এয়ার ইন্ডিয়ার বিমানটি ঘুরিয়ে নামানো হয় সংযুক্ত আরবআমিরশাহি-র আবুধাবি বিমানবন্দরে। মিসাইল হামলার মাঝে বিমান চলাচল করা খুবই বিপজ্জনক হয়।
মিসাইল হামলার মাঝে বিমান চলাচল বেশ ঝুঁকির
মিসাইল হানায় এক ঘণ্টার মধ্যেই তেল আভিভের বিমান বন্দরে অবতরণের কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির। সংবাদমাধ্যমে প্রকাশ, তেল আভিভের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন জর্ডনের আকাশে ছিল, তখনই মিসাইল হানার খবর পেয়ে তেল আভিভের পথ থেকে ঘুরে আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের বিমানটি আবুধাবিতে ঠিকঠাকভাবে অবতরণ করে যাত্রীদের নামিয়ে, কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। এই ঘটনার জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ৬ মে, মঙ্গলবার পর্যন্ত থেকে দিল্লি থেকে তেল আভিভের মধ্যে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
দেখুন খবরটি
ইজরায়েলকে লক্ষ্য করে মাঝেমাঝেই ইয়েমেন, জর্ডন থেকে উড়ে আসে মিসাইল
ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে ইয়ামেন থেকে উড়ে আসা মিসাইল হানার কারণে তেল আভিভের বিমানবন্দর পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। মিসাইল হানার পর তেল আভিভের বিমানবন্দরে খুব সামনে বড় দোঁয়া বের হতে দেখা যায়। বিমাবন্দরের সামনের রাস্তায় মিসাইলের আঘাতে বড় গর্ত হয়ে গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর। মিসাইল হানায় বিমানবন্দের কর্মী সহ ৪ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। গাজার প্রতিশোধ তুলতে ইজরায়েলের ওপর মাঝে মাঝেই মিসাইল হামলা চালায় ইয়েমেনের গোষ্ঠী হাউথি, জর্ডনের গোষ্ঠী হিজবুল্লারা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)