Pakistani Nationals: ভারতে থাকার মেয়াদ শেষ, ওপারে না গেলে পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে পারে কেন্দ্র?

মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ এপ্রিল। বাকি সমস্ত ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে রবিবার ২৭ এপ্রিল।

ঘরওয়াপসি (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ পাকিস্তানি নাগরিকদের (Pakistani Nationals)ভারতে (India)থাকার মেয়াদ শেষ হচ্ছে। মঙ্গলবারের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে (Pakistan)চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই আবহে যখন আটারি-ওয়াঘা সীমান্তে পারাপারের ভিড় তখন পুলিশের জালে দুই পাকিস্তানি নাগরিক। ভিসা নকল করে ভারতে থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছত্তিশগড়ের রায়গড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ওই দু'জনকে। তাঁদের নাম ইফতিকার আহমেদ(২৯) ও

অরনিশ শেখ(২৫)। পাকিস্তানের করাচির বাসিন্দা তাঁরা। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ভারতএ আর নয়, আটারি-ওয়াঘা সীমান্তে ভিড় পাকিস্তানি নাগরিকদের

অন্যদিকে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসা। বৈধ ভিসা নিয়ে ভারতে আসা নাগরিকদেরও দিল্লি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। সার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২৬ এপ্রিল। মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ এপ্রিল। বাকি সমস্ত ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে রবিবার ২৭ এপ্রিল। এই সময়সীমার মধ্যে ভারত না ছাড়লে পাকিস্তানি নাগিরিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে পারবে কেন্দ্র? মোদী সরকার জানিয়েছে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি আইনের ২৩ ধারা অনুসারে পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে কেন্দ্র সরকার। এই আইন অনুযায়ী ওই পাকিস্তানি নাগরিককে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হতে পারে। ৩ বছরের কারাদণ্ড, ৩ লক্ষ টাকা জরিমানা দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পরিসংখ্যান বলছে, গত দু'দিনে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত পেরিয়ে ওপারে গিয়েছেন ৫৭২ জন পাকিস্তানি নাগরিক।

ভারতে থাকার মেয়াদ শেষ, ওপারে না গেলে পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে পারে কেন্দ্র?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement