Karachi Explosion: লাহোরের পর করাচি-সহ ৯ শহর কেঁপে উঠল প্রবল বিস্ফোরণে, অপারেশন সিদূঁরের পর থেকে আগুন জ্বলছে পাকিস্তানে
বৃহস্পতিবার থেকেই লাহোর, করাচি এবং সিয়ালকোট বিমানবন্দরের অপারেশন বন্ধ করে দেয় পাকিস্তান। আপাতত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান উড়বে বলে জানানো হয়।
দিল্লি, ৮ মে: এবার বিস্ফোরণ শোনা গেল করাচিতে (Blast In Karachi)। পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক কেন্দ্র করাচি কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। বৃহস্পতিবার সকালে লাহোরের (Lahore) ওয়ালটন বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনার পর এবার করাচি কেঁপে ওঠে বিকট শব্দে। করাচির কোথায় এই বিস্ফোরণ হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে লাহোরের পর করাচিতে যে বিস্ফোরণের শব্দ শোনা যায়, তাতেই ছড়ায় আতঙ্ক।
এদিকে বৃহস্পতিবার থেকেই লাহোর, করাচি এবং সিয়ালকোট (Sialkot) বিমানবন্দরের অপারেশন বন্ধ করে দেয় পাকিস্তান। আপাতত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান উড়বে না বলে জানানো হয়।
রিপোর্টে প্রকাশ, করাচি, লাহোরের পর গুরজানওয়ালা, চাকওাল, ভাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোর-সহ পাকিস্তানের একাধিক জায়গা বৃহস্পতিবার কেঁপে উঠতে শুরু করে বিস্ফোরণের জেরে। ফলে পাকিস্তানের মানুষ আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। জানা যায়, পাকিস্তানের ওই ৯টি শহরেই ড্রোন হানা দেয়। যার জেরে ওই শহরগুলি থেকে যেমন প্রকট শব্দ বেরিয়ে আসতে শুরু করে, তেমনি মানুষের মধ্যে আতঙ্কও ছড়ায়।
প্রসঙ্গত ৭ মে রাতে সিয়ালকোটে বিস্ফোরণ হয় বলে শোনা যায়। যদিও সেই খবরের কোনও সত্যতা মেলেনি। গাজার পুরনো ফুটেজ শেয়ার করে, তা সিয়ালকোট বলে দেখানো হয়। এমনই খবর প্রকাশ হয় ফ্যাক্ট চেকের পর।
ভারতের (India) অপারেশন সিদূঁরের (Operation Sindoor) আঘাতে যেভাবে একের পর এক জঙ্গি মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করে পাকিস্তানে, তারপর থেকে ইসলামাবাদ (Islamabad)কার্যত প্রমাধ গুনছে। যদিও শিক্ষা না নিয়েই নির্লজ্জ পাকিস্তান এবার জম্মু কাশ্মীরের জনবসতি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছে। ফলে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলি ছেড়ে মানুষ অন্যত্র পালাতে শুরু করেছেন।