West Bengal Weather Update: বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা কমল রাজ্যে

বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা (Temperature) কিছুটা কমল রাজ্যে। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকালের থেকে যা ৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আজ সরস্বতী পুজোর দিন আকাশ সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে শুরু করবে। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার পুরোপুরি উন্নতির সম্ভাবনা।

West Bengal Weather Update (Photo: PTI)

কলকাতা, ৫ ফেব্রুয়ারি: বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা (Temperature) কিছুটা কমল রাজ্যে। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকালের থেকে যা ৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আজ সরস্বতী পুজোর দিন আকাশ সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে শুরু করবে। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার পুরোপুরি উন্নতির সম্ভাবনা।

উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আরও পড়ুন: COVID 19 In West Bengal: রাজ্যে ফের কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৫২৩ জন

আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রা আরও নামবে। ফলে ফিরবে শীতের আমেজ। তবে, সেই শীত কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনে আরও কিছুটা কমবে তাপমাত্রা। তাই জমিয়ে শীতের আমেজ আরও কিছুদিন উপভোগ করতে পারবে বঙ্গবাসী।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement