Coronavirus In West Bengal: রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ৬,০৭৮ জন, রবিবারের তুলনায় কমল সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন ৬,০৭৮ জন। যা রবিবারের তুলনায় কম। এমনই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফে। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী।

COVID Care Hospital (Photo Credit: File Photo)

কলকাতা, ৩ জানুয়ারি: গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা সংক্রমণ বাড়ায়, প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। তবে সোমবার রাজ্যে সংক্রমণ সামান্য কমে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন ৬,০৭৮ জন। যা রবিবারের তুলনায় কম। এমনই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফে। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী।

 

এদিকে সোমবার মুম্বইতে নতুন করে ৮,০৮২ জন কোভিড (COVID 19) আক্রান্তের খবর মেলে। গত ২৪ ঘণ্টায় বাড়ে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ে, তেমনি ২ জনের মৃত্যুর খবরও মেলে। সোমবার সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে মুম্বইতে করোনায় আক্রান্ত ৩৭,২৭৪ জন। সুস্থ হয়েছেন ৬০০ জন।

আরও পড়ুন: Omicron: দিল্লিতে ভয়ঙ্করভাবে বাড়ছে ওমিক্রন, ৮৪%-এর শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ

দিল্লিতেও (Delhi)  বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, রাজধানী শহরে যত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে ৮৪ শতাংশের শরীরে ধরা পড়েছে ওমিক্রন। গত ৩০ এবং ৩১ ডিসেম্বর দিল্লিতে যতজনের জিনোম সিকোয়েন্স পরীক্ষা করা হয়েছে, তার মধ্য়ে ৮৪ শতাংশের শরীরে ধরা পড়েছে ওমিক্রন সংক্রমণ। সোমবারের প্রথম স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার। রাজধানী শহরে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৬.৫ শতাংশ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement