West Bengal Funds Release: গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৭১৪ কোটি টাকা খরচ করবে পশ্চিমবঙ্গ সরকার
আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য সরকার গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে ৭১৪ কোটি টাকা খরচ করবে। রাজ্য সরকারের সূত্র অনুসারে অর্থ দফতরের এক কর্তা জানান যে এই তহবিলের সহায়তাই গ্রামবাংলায় কাজের সুযোগ তৈরি হবে।
কলকাতা: আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য সরকার গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে (Rural infra development) ৭১৪ কোটি টাকা খরচ করবে। যেহেতু কেন্দ্রীয় সরকার অনিয়মের করে, ১০০ দিনের কাজের প্রকল্পে এখনও অর্থ দেয়নি। রাজ্য সরকারের সূত্র অনুসারে অর্থ দফতরের (Finance department)এক কর্তা জানান যে এই তহবিলের সহায়তাই গ্রামবাংলায় কাজের সুযোগ তৈরি হবে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর (H K Dwivedi) জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে এই বিষয়ে বৈঠক হয়। বৈঠক চলাকালীন অর্থের অভাবে বিষয়টি সামনে আসে এবং ১৩ টি বিভাগের মাধ্যমে ব্যয় করার মতো কথা অর্থ ত্রাণ থেকে দেওয়ার আলোচনা করা হয়। CBI Cases Against MLAs and MPs: ২০১৭-২২ এর পর্যন্ত বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করল সিবিআই, জেনে নিন বাংলার স্থান
দফতরগুলির মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকে (Panchayat and Rural development departments) সব থেকে বেশি ভাগ অর্থ ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই বিষয়ে জানানো হয় যে গ্রামাঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, নলকূপ ও খাল খনন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো গ্রামোন্নয়নের অধিকাংশ কাজই গ্রাম পঞ্চায়েত করে থাকে। স্থানীয় গ্রামীণ সংস্থাগুলি এই তহবিল খরচ শুরু করলে এলাকার পরিকাঠামোর উন্নয়ন তো হবেই, পাশাপাশি স্থানীয় মানুষের চাকরির সুয়োগও তৈরি হবে।
গণপূর্ত বিভাগকে (Public works department) মোট তহবিলের ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে, যা নতুন কাঠামো নির্মাণ এবং বিদ্যমান ভবন সংস্কারের জন্য ব্যয় করা হবে। ২০২২-২৩ অর্থবর্ষের শ্রম বাজেটে এখনও অনুমোদন দেয়নি কেন্দ্র,পঞ্চায়েত ভোট ও গ্রামোন্নয়নের কাজ শেষ হতে আরও কয়েক মাস বাকি। তৃণমূলের এক নেতা বলেন যে নতুন এই তহবিল গ্রামীণ ভোটারদের কাছে এই বার্তা দেবে আমাদের যে, রাজ্য সরকার গ্রামবাংলায় বসবাসকারী দরিদ্র মানুষদের সেবা করতে আগ্রহী, যখন কেন্দ্র রাজ্যের অংশ না দিয়ে তাদের বঞ্চিত করছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)