Donald Trump: পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী না হলে অর্থনীতির চরম পরিণতি হবে, আলাস্কায় বৈঠকের আগে হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়ায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারই আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর।

Donald Trump, Vladimir Putin (Photo Credit: ANI/X)

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়ায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবারই আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর। তবে এই বৈঠক যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, তা আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। যাত্রাপথে মার্কিন প্রেসিডেন্ট অডিয়ো বার্তা দিয়েছেন রাশিয়ার উদ্দেশ্যে। যুদ্ধ না থামালে অর্থনীতির চরম পরিণতি হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, পুতিনের তরফে কোনও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়নি। তবে শর্ত না মানলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানো সম্ভব নয় বলে আগেই বার্তা দিয়েছিলেন তিনি।

হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসের তরফে প্রকাশিত অডিয়ো বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন যদি যুদ্ধ থামাতে আগ্রহী না হন, তাহলে তাঁকে গুরুতর মূল্য চোকাতে হবে। অর্থনীতির চরম পরিণতি। আমি আমার স্বাস্থ্যের জন্য যুদ্ধ থামাচ্ছি না। আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য করছি না। আমি আমার দেশের প্রতি মনোযোগ দিতে চাই। তবে আমি শুধুমাত্র অনেক জীবন বাঁচানোর চেষ্টা করছি।

শুনুন অডিয়ো বার্তা

পুতিন ও ট্রাম্পের বৈঠকে ভবিষ্যৎ

প্রসঙ্গত, পুতিন ও ট্রাম্পের বৈঠকে আদৌ কে লাভজনক হবে সেই বিষয়ে এখনও সদুত্তর দিতে পারছে না তাবড় তাবড় কূটনৈতিক ব্যক্তিত্ব। কেউ বলছেন শান্তি স্থাপন করতে ব্যর্থ হবেন ট্রাম্প। কে্উ আবার বলছে সপ্তমবার যুদ্ধবিরতি করতে সফল হবেন তিনি। তবে আদৌ ট্রাম্প শান্তির দূত হিসেবে নিজের নাম নোবেল কমিটিতে তুলতে পারবেন কিনা, এখন সেটাই দেখার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement