Train Cancelled At Sealdah Division: শিয়ালহ শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা

Mumbai Local Train (Photo Credit: Wikipedia)

শিয়ালহ শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। সূত্রের খবর, বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ করা হবে। সেই কারণেই শনিবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।যার জেরে দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ফলত, সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে লোকাল ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে । ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। ওই রাতে দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে। ৯ ফেব্রুয়ারি, রবিবার আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে। ওই দিন সকালে চারজোড়া ডায়মন্ডহারবার লোকাল মগরাহাটে যাত্রা শেষ করে ফের সেখান থেকে ঘুরে শিয়ালদহ আসবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement