'রাহুল গান্ধী এখনও অপরিণত', কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের

বুধবার মেঘালয়ে জনসভা করতে গিয়ে বিজেপি ও তৃণমূলের আঁতাত নিয়ে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিভিন্ন রাজ্যে যেখানে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি লড়াই করছে সেখান কংগ্রেসের ভোট কাটার জন্য তৃণমূল বিজেপির টাকায় লড়াইয়ে নামছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় এর জবাব দিতে গিয়ে রাহুল গান্ধী এখনও অপরিণত বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদার ও রাহুল গান্ধী (Photo Credits: PTI)

কলকাতা: বুধবার মেঘালয়ে (Meghalaya) জনসভা করতে গিয়ে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) আঁতাত নিয়ে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। বিভিন্ন রাজ্যে যেখানে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি লড়াই করছে সেখান কংগ্রেসের ভোট কাটার জন্য তৃণমূল বিজেপির টাকায় লড়াইয়ে নামছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় এর জবাব দিতে গিয়ে রাহুল গান্ধী এখনও অপরিণত বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (TMC's Vice President Jay Prakash Majumdar)।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, "যেভাবে মেঘালয়ে রাহুল গান্ধী লোকসভায় ২-৩ নম্বর বৃহত্তম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। তা তাঁর অপরিণত রাজনৈতিক বোধেরই (immature political acumen) পরিচয় বহন করে। তিনি কখনই চিন্তা করেন না যে তিনি এরপরে কী করবেন। যদি কংগ্রেস শক্তিশালী না হয় তাহলে বিজেপিকে আটকানো খুবই শক্ত। মানুষ মনে করেছিলেন ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধী পরিণত হয়ে উঠবেন। কিন্তু, তা দেখা যাচ্ছে না। আজকে মল্লিকার্জ্জুন খাড়গে (Malikarjun Kharge) বিজেপি আটকানোর জন্য একটি বড় জোট (grand alliance) তৈরি করার বিষয়ে বিবৃতি দিয়েছেন। কিন্তু, রাহুল গান্ধীর তরফে যে মন্তব্য করা হয়েছে তা এর পুরোপুরি বিপরীত।"

এরপরই কংগ্রেসের নিজেদের পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেন জয়প্রকাশ মজুমদার। বলেন, "তাদের একটি জোট তৈরির প্রয়োজন রয়েছে। কিন্তু, এখনও রাহুল গান্ধীর মাথায় ৫০ বা ৬০-এর মানসিকতা রয়েছে। রাহুল গান্ধীর থেকে যে পরিণত বোধের আশা করা হয়েছিল তা পাওয়া যাচ্ছে না। এখনও কংগ্রেসের কাছে এটা পরিষ্কার নয় যে তারা কাদের সঙ্গে জোট করবে আর লড়াই করবে কাদের সঙ্গে।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement