Kunal Ghosh Attack Amit Shah: 'পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তৃণমূলকে সরানোর চক্রান্ত করছে দিল্লি', ভিডিয়োতে দেখুন অমিত শাহকে আক্রমণ করে কী বললেন কুণাল ঘোষ

দিল্লি পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করে অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

Photo Credits: FB

কলকাতা: শুক্রবার বীরভূমে (Birbhum) এসে বিজেপি পার্টি অফিসের (BJP Party office) ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি বেণীমাধব স্কুলের মাঠে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home minister Amit Shah)। আর সেই সভা থেকে বর্ষীয়ান এই বিজেপি নেতা ইঙ্গিত দেন, ২০২৫ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আর থাকবে না তৃণমূল কংগ্রেস (TMC)।

তাঁর এই মন্তব্যের পরেই দিল্লি পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করে অমিত শাহকে তীব্র আক্রমণ (Attack) করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (TMC State Gen Secy & Spokesperson Kunal Ghosh)।

সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, "তিনি ইঙ্গিত দিয়েছেন (indicated) ২০২৫ সালে একটি সরকার থাকবে না। কিন্তু, ২০২৫ সালে কোনও রাজ্যেই বিধানসভা নির্বাচন ( Assembly poll) নেই। আমরা অনুমান করছি দিল্লির মদতে (Patronised by Delhi) পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) বিরুদ্ধে একটা ষড়যন্ত্র (conspiracy) চলছে। তাঁর বিবৃতি (statement) এটা প্রমাণ (proves) করে যে নিশ্চয়ই কিছু ষড়যন্ত্র করা হচ্ছে।" আরও পড়ুন: Amit Shah: আম্বেদকার জয়ন্তীতে বীরভূমে মাটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন অমিত শাহ-র, দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement