Suvendu Adhikari: ওঁরা বিহারে বন্ধ করতে চায় কারণ..., নিবিড় ভোটার তালিকা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর
বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে নয়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। এই নিয়ে আপাতত বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড়।
বিহারে (Bihar) ভোটার তালিকা সংশোধন নিয়ে নয়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। এই নিয়ে আপাতত বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড়। কারণ বিহারে যদি নিবিড় ভোটার তালিকা সংশোঘনী প্রক্রিয়া শুরু হয়, তাহলে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যেও কার্যকর হবে এই প্রক্রিয়া। যার মাধ্যমে ভুয়ো ভোটারদের সনাক্ত করা যাবে। যদিও এই নিয়ে বিরোধীতা শুরু করেছে বিহারের বিরোধী শিবির ও বাংলার তৃণমূল সরকার। ইতিমধ্যেই এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। যেখানে কিছুটা হলেও চাপে তৃণমূল, আরজেডি, কংগ্রেসরা।
নির্বাচন কমিশনের পাশে বঙ্গ বিজেপি
এই প্রসঙ্গের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “ওঁরা বুঝতে পেরেছে যে এই প্রক্রিয়া বিহারে শুরু হলে বাংলাতেও হবে। আসলে এই রাজ্যে রোহিঙ্গাদের সংখ্যা এতটাই বেড়েছে যে তাঁদের ভুয়ো নথিপত্র বানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি ধরা পড়বে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সংশোধনী চাইছে না। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বাংলার মানুষ স্বাগত জানিয়েছে”।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
নিবিড় ভোটার তালিকা সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালু রাখার কথা বলেছে শীর্ষ আদালত। তবে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড, রেশন কার্ডকেও প্রামাণ্য পত্র গ্রহণ করার পরামর্শ দিয়েছে আদালত।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)