Kestopur Road Accident: কেষ্টপুরে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট ডেলিভারি বয়, মৃত্যু যুবকের, পলাতক চালক

শনিবারের দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কেষ্টপুরে। ভিআইপির রাস্তায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

শনিবারের দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কেষ্টপুরে (Kestopur Road Accident)। ভিআইপির রাস্তায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছিল এদিন দুপুরে সাড়ে ১২টা নাগাদ। দুর্ঘটনা দেখেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ২১১ রুটের বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে পলাতক বাসের চালক ও কনডাক্টর। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ ওই রুটে বন্ধ ছিল যান চলাচল।

ডেলিভারি বয়ের কাজ করছিলেন যুবক

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম অমিত মান্না। সে মেদিনীপুরের বাসিন্দা। কাজের জন্য কলকাতায় থাকত সে। অমিত পেশায় একজন ডেলিভারি বয়। এদিন সে কাজ করছিলেন। কেষ্টপুরে ডেলিভারি দেওয়ার সময় বাগুইআটি থেকে উল্টোডাঙ্গা রুটের একটি বাস সজোরে তাঁর বাইকে ধাক্কা মারে। আর তাতেই ছিটকে পড়ে সে। এরপর সেই বাসের চাকায় পিষ্ট হয় তাঁর দেহ।

পরিবারে খবর দেওয়া হয়

দুর্ঘটনা দেখেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। তাঁরা যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগুইআটির একটি বেসরকারি হাসরপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর দেওয়া হয় যুবকের পরিবারে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement