দল বদলের হিড়কে কী গা ভাসালেন মুনমুন সেনও? অনুপমের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

বীরভূমের ভোটের দিন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তাঁর তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দিয়েছিলেন যাদবপুরের বিজেপি (BJP)প্রার্থী অনুপম হাজরা(Anupam Hazra)।

মুনমুন সেন। (File Photo)

২৯মে ২০১৯:  বীরভূমের ভোটের দিন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তাঁর তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দিয়েছিলেন যাদবপুরের বিজেপি (BJP)প্রার্থী অনুপম হাজরা(Anupam Hazra)। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূলের পরিজিত প্রার্থী মুনমুন সেনের সঙ্গে ছবি পোস্ট করে আরও এক জল্পনা উস্কে দিলেন তিনি।

লোকসভা ভোটে তৃণমূলের (TMC)ভরাডুবির পর দল বদলের হিড়িকে যেভাবে মাথাচারা দিয়েছে, তাতে অনুপমের এই ছবির পর মুনমুন সেনের বিজেপিতে যোগ দানের জল্পনা যে জেগে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার রাত থেকেই অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। মঙ্গলবারই মুকুল পুত্র শুভ্রাংশু রায সহ ৫০ জন কাউন্সিলর এবং তিন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপি।

দলবদলের তালিকায় আরও নাম আছে সেটা একরম হুঙ্কার দিয়ে জানিয়েছেন কৈলাস বিজযবর্গীয়।তাহলে কী এবার তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেনও (Moon Moon Sen) সেই দলে নাম লেখাতে চলেছেন। এই জল্পনা কতটা সত্যি সেটা সময়ই বলবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement