RG Kar: চিকিৎসক মৃত্যুর ৪৮ ঘণ্টা পর সরানো হল আরজি করের সুপারকে, দায়িত্ব দেওয়া হল কাকে?
রবিবার শেষমেশ সুপারকে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। আরজি করের নতুন সুপার হিসবে দায়িত্ব দেওয়া হল হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে।
আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) যুবতী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর মেডিক্যাল কলেজের দায়িত্বে থাকা সুপারকে সরানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। শুক্রবারের ঘটনার পর থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপারের দায়িত্বে থাকা চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠকে অপসারনের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। রবিবার শেষমেশ সুপারকে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। আরজি করের নতুন সুপার হিসবে দায়িত্ব দেওয়া হল হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে।
শুক্রবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে এক চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। খুনের পাশাপাশি ধর্ষণের মামলা রজু করে তদন্ত শুরু করে লালবাজার। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় হাসপাতালের সুপারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ-খুন হওয়া যুবতী চিকিৎসকের ন্যায় বিচার সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে পথে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার দিনভর আরজি করের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করে চিকিৎসকেরা। পরে যোগ দেন অন্য অনেকেই।
তদন্তকারী সূত্রে এও খবর, অভিযুক্ত সিলিভ ভলেন্টিয়ার ঘটনাটি ঘটিয়েছে শুক্রবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে। এদিন নাইট ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। রাতে হাসপাতালে বাকিদের সঙ্গে অলিম্পিকে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখে খাবার খেয়ে সেমিনার হলে বিশ্রাম নিতে যান তিনি। ঘুমের মধ্যেই তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)