Rath Yatra Special Train-Bus: রথযাত্রায় যাত্রীদের সুবিধায় পাঁশকুড়া - দীঘা র মধ্যে স্পেশাল ট্রেন, দীর্ঘদিনের দাবি মেনে পুরুলিয়া দীঘা বাস চালু রথের আগেই

Indian Railway special train (Photo Credit: X@airnews_kolkata)

যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেল আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পাঁশকুড়া - দীঘা র মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে। আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই 08117 পাঁশকুড়া - দীঘা স্পেশাল সকাল ৭ টায় পাঁশকুড়া ছেড়ে সকাল ৯ টা ২০ মিনিটে দীঘায় পৌঁছাবে। এবং ওই একই দিনে 08118 দীঘা - পাঁশকুড়া স্পেশাল দীঘা থেকে সকাল সাড়ে ৯ টায় ছেড়ে সকাল ১১ টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছাবে। যাতায়াতের উভয় দিকে ট্রেনটি পাঁশকুড়া - দীঘার মধ্যে সব স্টেশনে থামবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।

 

দীঘায় জগন্নাথ মন্দির ও রথযাত্রার প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ হলো পুরুলিয়বাসীর । পুরুলিয়া থেকে দীঘা এবং দীঘা থেকে পুরুলিয়ায় চালু হলো দুটি সরকারি বাস পরিষেবা (SBSTC)। সোমবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া বাস টার্মিনাসে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই সরকারি বাস পরিষেবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজসেবী শান্তিরাম মাহাতো সহ অন্যান্যরা।

প্রতিদিন একটি বাস পুরুলিয়া থেকে সকাল ৬:৪৫ এ ছাড়বে এবং দীঘায় পৌঁছাবে দুপুর ৩ টে নাগাদ । ওইদিনই আরেকটি বাস সকালে দীঘা থেকে ৬:৪৫ ছাড়বে এবং পুরুলিয়ায় পৌঁছাবে দুপুর ৩ টায়। দীঘায় সদ্য তৈরি হয়েছে জগন্নাথ মন্দির । সামনেই রথযাত্রা। তার আগে থেকেই সমুদ্র সৈকতের সাথে সাথে জগন্নাথ মন্দির দর্শন করতে বাসে, ট্রেনে করে প্রতিদিনই রওনা দিচ্ছেন পুরুলিয়ার বহু মানুষ । এতদিন একটি বেসরকারি বাস চলাচল করলেও সময়ে সিট পাওয়া মুশকিল । তাই পুরুলিয়া বাসী দীর্ঘদিন ধরে দাবি তুলছিল পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা চালুর । সেই দাবি পূরণ হলো পুরুলিয়াবাসীর । পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার এবং আসার জন্য দুটি সরকারি বাস পরিষেবা চালু হলো । এতে যেমন একদিকে পুরুলিয়ার বাসিন্দারা সরাসরি দীঘায় যেতে পারবেন, তেমনই দীঘা থেকে পর্যটকরা সরাসরি পুরুলিয়ায় আসতে পারবে ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement