Ramakrishna Mission Vice President: ৯১ বছরে প্রয়াণ রামকৃষ্ণ মিশন ও মঠের সহ সভাপতি স্বামী প্রভানন্দের

রাত ৯ টায় বেলুর মঠেই সম্পন্ন হবে স্বামী প্রভানন্দ মহারাজের শেষকৃত্য।

Swami Prabhananda, Ramakrishna Mission Vice President (Photo Credits: Twitter)

রামকৃষ্ণ মিশন ও মঠের সহ সভাপতি স্বামী প্রভানন্দ প্রয়াত। বয়সজনিত নানা শারীরিক অসুস্থতার কারণে বিগত ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামীজি। শনিবার সন্ধ্যায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রামকৃষ্ণ মিশন কর্মকর্তাদের তরফে স্বামী প্রভানন্দের মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়েছে।

রবিবার সারাদিন বেলুর মঠের সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে শায়িত থাকবে স্বামী প্রভানন্দ মহারাজের দেহ। ভোর ৬ টা থেকে তাঁর ভক্ত এবং অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। রাত ৮ টা অবধি সেখানেই থাকবে স্বামীজির দেহ। রাত ৯ টায় বেলুর মঠেই সম্পন্ন হবে স্বামী প্রভানন্দ মহারাজের শেষকৃত্য।

রামকৃষ্ণ মিশন ও মঠের সহ সভাপতি স্বামী প্রভানন্দের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে শোকবার্তা প্রকাশ করে তিনি লিখেছেন, 'স্বামী প্রভানন্দ মহারাজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর জীবন এবং শিক্ষা আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর ভক্তদের শান্তি কামনা করি আমি'।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement