Rail Service Disrupted: খড়গপুর লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা, তীব্র দাবদাহে বুধেও দুর্ভোগে যাত্রীরা

Train Service Disrupted (Photo Credit: X @taazatv)

দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেনের গন্ডগোলের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে যাত্রী। দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন হিসাবে সাঁতরাগাছিকে গড়ে তোলার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে ওই স্টেশনের রেল ইয়ার্ডে ব্যাপক রদবদল করা হচ্ছে। চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রেললাইনকে কেন্দ্র করে ওই কর্মকাণ্ড চলছে। ওই কাজের জন্য গত ৩০ এপ্রিল থেকে দুশোটিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। বুধবারও বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা, দিঘা-হাওড়া এবং পুরুলিয়া এক্সপ্রেস। সময়সূচি বদল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও। এর ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন বহু যাত্রী।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ মে কাজ সম্পন্ন হয়েছে।নন-ইন্টারলকিং কাজ সম্পন্ন হলেও, বর্তমানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এই প্রসঙ্গে, কিছু  দক্ষিণ-পূর্ব রেলওয়ের (SER) ট্রেন বাতিল ও পুনঃনির্ধারণ ও  সংক্ষিপ্ত যাত্রাপথ করা হচ্ছে। ট্রেন পরিষেবা শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।কিন্তু এর জেরে ব্যাহত হয় হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। একের পর এক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল হতে থাকে। দক্ষিণ পূর্ব রেলের জানা সংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত ৪ টি লোকাল ট্রেন ও ৫ টি মেল এক্সপ্রেস বাতিল হয়েছে।

এই গরমে হাওড়া স্টেশনে টিনের শেডের তলায় ১৮ ঘন্টা-২০ ঘন্টা ধরে অপেক্ষা করছেন বহু যাত্রী| অনেকের সঙ্গে রয়েছে তাদের পরিবারের শিশু, বৃদ্ধ, মহিলারা| ট্রেন কখন ছাড়বে সে তথ্য তারা জানতে পারছেন না বলে ব্যাপক ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement