Malda: রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য মালদায় স্কুলের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের, দেখুন ভিডিয়ো

স্কুলের মধ্যে মুর্শিদাবাদের ঘরছাড়াদের ক্যাম্প। আর সেই ক্যাম্পে বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষেধ। তা সত্ত্বেও শুক্রবার স্কুল চত্বরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ।

মালদায় (Malda) স্কুলের মধ্যে মুর্শিদাবাদের ঘরছাড়াদের ক্যাম্প। আর সেই ক্যাম্পে বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষেধ। তা সত্ত্বেও শুক্রবার স্কুল চত্বরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। উদ্দেশ্য ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁদের দুঃখ কষ্টের কথা বলবেন। কিন্তু রাজ্যপালের সঙ্গে কোনওভাবেই দেখা করা যাবে না বলে জানিয়ে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরা। যার ফলে তুমুল বিশৃঙ্খলার ছবি দেখা যায় বৈষ্ণবনগরের পারালালপুর হাইস্কুলের বাইরে।

গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

জানা যাচ্ছে, বিক্ষোভকারীদের আটকাতে স্কুলের আশেপাশে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। কড়া নিরাপত্তার মাঝেও গ্রামবাসীদের একাংশ জমায়েত হন ওই এলাকায়। এমনকী সংবাদমাধ্যমকেও ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না। যার জেরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় এলাকা।

দেখুন ভিডিয়ো

হিমসিম অবস্থা পুলিশের

গ্রামবাসীদের অভিযোগ, ক্যাম্পে থাকা মানুষদের সঙ্গে বন্দিদের মতো ব্যবহার করা হচ্ছে। তাঁদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তাঁদের সঙ্গে এলাকার মানুষদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এই কারণেই এদিন বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। প্রতিবাদীদের হটাতে কার্যত হিমসিম অবস্থা হয় পুলিশদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement