BJP: মুর্শিদাবাদ ও পহেলগামের হামলার প্রতিবাদে বহরমপুরে বিজেপির মিছিল, দেখুন ভিডিয়ো

চলতি মাসেই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সেই ঘটনার রেশ তখনও কাটেনি, এরমধ্যেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলা।

চলতি মাসেই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের (Murshidabad) বিভিন্ন এলাকা। সেই ঘটনার রেশ তখনও কাটেনি, এরমধ্যেই জম্মু-কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের ওপর জঙ্গি হামলা। চলতি মাসে একের পর এক ঘটনায় উত্তপ্ত দেশ। এই ঘটনাগুলির প্রতিবাদে বহরমপুরে মিছিল বের করল বঙ্গ বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বৃহস্পতিবার বিকেলে বিজেপির এই মিছিলে স্থানীয় অসংখ্য নেতা কর্মী এই মিছিলে যোগ দেয়।

মুর্শিদাবাদে বিজেপির মিছিল

মিছিলে যোগ দিয়ে কেয়া ঘোষ বলেন, সামশেরগঞ্জে বেছে বেছে একটি পরিবারের দুই পুরুষ সদস্যকে খুন করা হয়েছিল। একইভাবে পহেলগামেও তো পুরুষদেরই গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। দুই ঘটনার উদ্দেশ্য একই। দুটি ঘটনাই বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে আমাদের মনে হয়। আর এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করার জন্যই এই মিছিল করা হয়েছে। বিজেপি এইসব বরদাস্ত করবে না।

দেখুন কেয়া ঘোষের বক্তব্য

মুর্শিদাবাদে অশান্তি

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি সহ একাধিক জায়গায় অশান্তি শুরু হয়েছিল। এরমধ্যেই হরগোবিন্দ দাস নামে এক ব্যক্তি ও তাঁর ছেলেকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের ওপর। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করে ফেলেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement