Malda: মালদায় মদের দোকানে দুষ্কৃতি তাণ্ডবে গ্রেফতার দুই, আহত বিক্রেতার শারীরিক অবস্থার অবনতি

মালদায় মদের দোকানে শ্যুটআউট ঘটনায় গ্রেফতার এক। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নিমাই ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

Jail - Representational Image (File Photo)

মালদায় (Malda) মদের দোকানে শ্যুটআউট ঘটনায় গ্রেফতার এক। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নিমাই ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, ধৃত ব্যক্তিদের নাম নিমাই ঘোষ ও বাপি ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় বৈষ্ণব নগরের রাধানাথটোলার বীরনগর এলাকার মদের ঠেকে নিমাই ও বাপি দুজনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল দুজনে। অবশেষে অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টা আগেই বৈষ্ণবনগর পুলিশের জালে দুজনে। অভিযুক্তদের আজই আদালতে তোলা হয়েছে। যদিও দুজনের হামলা করা অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সেগুলি খোঁজে চলছে তল্লাশি অভিযান।

ধারে মদ নেওয়া নিয়ে বচসা

পুলিশসূত্রে খবর, নিরঞ্জনের বাড়িতেই অবৈধভাবে চলত মদের কারবারী। আর সেখানের প্রায় নিয়মিত ক্রেতা ছিলেন নিমাই। মঙ্গলবার ধারে মদ চায় সে। আর সেই নিয়েই শুরু হয় বচসা। আর তার মাঝেই নিমাই বন্দুক বের করে নিরঞ্জনের ওপর হামলা চালায়। তারপর তাঁর সহকারী প্রদীপের ওপরেও গুলি চালায় সে। এরপর তড়ঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন।

মালদায় দুষ্কৃতিরাজ

অন্যদিকে বুধবার নিরঞ্জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে পরিবারের লোকজনেরা কলকাতার হাসপাতালে নিয়ে আসেন। আজ সেখানেই হবে নিরঞ্জনের অস্ত্রোপচার। প্রসঙ্গত, চলতি বছরে মালদায় একের পর এক দুষ্কৃতি হামলা ঘটছে। গত একমাসে প্রায় তিনটি এইধরনের ঘটনা ঘটেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement