Pahalgam Terrorist Attack: বাঙালি পর্যটকদের নিথর দেহ ফিরল কলকাতা, শোকস্তব্ধ মৃতদের পরিবার, দেখুন ভিডিয়ো

কলকাতা ফিরল পহেলগামে জঙ্গি হামলায় মৃত বাঙালি পর্যটকদের কফিনবন্দি দেহ। বুধবার সন্ধ্যার দিকে পৌঁছয় তাঁদের দেহ।

কলকাতা ফিরল পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় মৃত বাঙালি পর্যটকদের কফিনবন্দি দেহ। বুধবার সন্ধ্যার দিকে পৌঁছয় তাঁদের দেহ। যদিও তিন বাঙালির মৃত্যু হলেও বিমানে করে শুধু দুজনের দেহ আনা হয়েছে কলকাতায়। তবে তৃতীয়জন অর্থাৎ পুরুলিয়ার বাসিন্দা মণীষ রঞ্জনের দেহ রাঁচি হয়ে বাংলায় আসার কথা। বাকি দু’জন অর্থাৎ বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ-র বাড়ি যেহেতু কলকাতার মধ্যে, তাই তাঁদের দেহ বিমানে করে পাঠানো হয়েছে।

কলকাতায় ফিরল বাঙালি পর্যটকদের দেহ

এদিন বিমানবন্দরে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির নেতানেত্রীরাও এদিন উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দুই দলের নেতা মন্ত্রীরা এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। শখের বাজারের বাসিন্দা সমীরের আজই বাড়ি ফেরার কথা ছিল। টিকিট কাটা ছিল আগে থেকেই। কথা মতো বাড়ি ফিরলেন ঠিকই, তবে ফিরল কফিনবন্দি নিথর দেহ। অন্যদিকে, বিতান পরিবারের সঙ্গে কথা বলে সবে ফোনটি রেখেছিলেন। তার মধ্যেই জঙ্গি হামলায় মৃত্যু হয় তাঁর।

দেখুন ভিডিয়ো

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগামে একটি রিসর্টের সামনে আচমকাই গুলি চালায় একদল জঙ্গি। কার্যত ৪০ মিনিট ধরে চলে এই হামলা। কার্যত পর্যটকদের মধ্যে মহিলা ও পুরুষদের আলাদা করে, নাম পরিচয় জেনে তাঁদের খুন করে জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement