Kolkata Metro: সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো যেতে পারে মেট্রো, মত মেট্রো কর্তৃপক্ষের

মেট্রো কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করেছে। তারা নিজেদের মধ্যে বৈঠক করে একটি সিদ্ধান্তে এসেছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো চালানো হবে। রবিবার হবে না। পাশাপাশি সকাল ৮ তা থেকে রাত ৮ তা পর্যন্ত মেট্রো চালানো হবে বলে প্রস্তাব গ্রহণ করেছে। অফিস টাইমে ১২ মিনিট অন্তর এবং অন্য সময় ১৫ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রো ব্যবহার করা হবে।এছাড়াও মোবাইল অ্যাপ নিয়ে আসার কথা জানানো হয়েছে। আগামিকাল বা পরশু রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হবে। ৮ তারিখ থেকে চালু হতে পারে মেট্রো (Kolkata Metro)। ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চালানো হবে কিনা জানা যাবে বৈঠকের পরই।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কলকাতা, ১ সেপ্টেম্বর: মেট্রো কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করেছে। তারা নিজেদের মধ্যে বৈঠক করে একটি সিদ্ধান্তে এসেছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো (Metro) চালানো হবে। রবিবার হবে না। পাশাপাশি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেট্রো চালানো হবে বলে প্রস্তাব গ্রহণ করেছে। অফিস টাইমে ১২ মিনিট অন্তর এবং অন্য সময় ১৫ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রো ব্যবহার করা হবে।এছাড়াও মোবাইল অ্যাপ নিয়ে আসার কথা জানানো হয়েছে। আগামিকাল বা পরশু রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হবে। ৮ তারিখ থেকে চালু হতে পারে মেট্রো (Kolkata Metro)। ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চালানো হবে কিনা জানা যাবে বৈঠকের পরই।

গতকাল  নবান্ন জানায়, রাজ্যে পূর্ব নির্ধারিত সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ পূর্ণ লকডাউন (Complete Lockdown) হবে। ২৯ অগস্ট আনলক-৪ (Unlock 4) এর নির্দেশিকা (Guidelines) জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ১ সেপ্টেম্বর থেকে আনলক-৪ শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে বলে, ৭ সেপ্টেম্বর থেকে গোটা দেশে ধাপে ধাপে বিধি মেনে চলবে মেট্রো (Metro)। ২১ সেপ্টেম্বর থেকে ওপেন থিয়েটার চালুরও সিদ্ধান্ত। তবে বন্ধই থাকবে ‘সিনেমা হল’। বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। আরও পড়ুন, ভাদ্রের আদ্রতা থেকে সাময়িক মুক্তি, আজ ও কাল বৃষ্টিমুখর রাজ্য

২১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়-সহ বিভিন্ন কারণে ১০০ জনের জমায়েত করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কিছু বিধিনিষেধ মানতে হবে। বন্ধ থাকবে সিনেমা হল ও সুইমিং পুল। স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টম্বর পর্যন্ত বন্ধই থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement