Mamata Banerjee Leaves For Digha: সম্প্রীতির বার্তা দিয়ে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে দিঘার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, অক্ষয় তৃতীয়ায় মন্দিরের শুভ উদ্বোধন (দেখুন ভিডিও)
অক্ষয় তৃতীয়ায় শুভ সূচনা হবে দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। তার আগে মঙ্গলবার রয়েছে বিশেষ হোমযজ্ঞ। সেই যজ্ঞে যোগ দেওয়ার জন্যই সোমবার সকালে দিঘার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।নবান্ন সূত্রে আগেই খবর ছিল আজ বিকালে রওনা দেবেন তিনি। তবে আজ সকালেই ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড (Dumurjala Helipad Ground) থেকে কপ্টারে চেপে দিঘা যান তিনি।সোমবার সকালে রওনা হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Bandopadhyay)
'দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। আপনাদের সকলের হয়ে আমি জগন্নাথ ধামে যাচ্ছি। সবাই ভাল থাকবেন। নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রাখবেন।’’ এই আর্জি জানিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
দিঘার জগন্নাথ মন্দির সূত্রে খবর, বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপাচার শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতির (Rajesh Daitapati) নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি ও জগন্নাথ মন্দিরের ট্রাস্টির অন্যতম সদস্য রাধারমণ দাসও (Radhaaraman Das)। ইসকনের (ISCON) বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। এই আচারে যোগ দিতেই সোমবার দিঘার দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।