Terror Alert: কলকাতার অভিজাত স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা, রিপোর্ট ‌CISF-‌এর

অডিট রিপোর্টে সিআইএসএফ জানিয়েছে, স্কুলের চারপাশের প্রাচীর খুব একটা উঁচু নয়। রাতে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে।

প্রতীকী ছবি

কলকাতা, ২৬ জুন, ২০১৯:‌ যেকোনও মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে শহরের অভিজাত স্কুল লা মার্টানিয়া ফর বয়েস এবং গার্লসে। সিআইএসএফের (CISF)রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বৈঠক করেছেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে। পরিস্থিতির মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথাও চিন্তা করছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিকিওরিটি অডিটের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফকে। গত ৬ মাস ধরে কাজ চলে লা মার্টিনিয়ার ফর বয়েজ ও গার্লসে( La Martiniere For Boys and girls)। নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় নিরাপত্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে বিস্ফোরণের মতো নাশকতা এবং পণবন্দি করে রাখার মতো ঘটনা ঘচতে পারে স্কুলে। আরও পড়ুন, নামাজের পাল্টা, GT রোড আটকে হনুমান চল্লিশা পাঠ বিজেপি যুব মোর্চার, শুক্রবারকে টেক্কা দিতে মঙ্গলবার

অডিট রিপোর্টে সিআইএসএফ জানিয়েছে, স্কুলের চারপাশের প্রাচীর খুব একটা উঁচু নয়। রাতে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। স্কুলের ভিতরে নজরদারিও যথেষ্ট নয়। এছাড়া সিসিটিভির নজরদারিও যথেষ্ট নয়। মেটাল ডিটেক্টর কিংবা হ্যান্ড ডিটেক্টরও ব্যবহার করা হয় না। এই রিপোর্ট হাতে পাওয়ার পর মঙ্গলবার ডিসি সাউথের সঙ্গে বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ। নিরাপত্তা নিয়ে সিআইএসএফের উল্লেখিত যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। উঁচু করা হবে স্কুলের দেওয়াল। স্কুলের ভিতরের আরও বেশি জায়গা সিসিটিভি বসানো হবে বলে জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement