Silicon Statue of Dead Wife: গত হয়েছেন স্ত্রী, সঙ্গ পেতে লক্ষাধিক টাকা খচর করে বানালেন প্রয়াত পত্নীর সিলিকন মূর্তি
অবসর জীবনে স্ত্রী নেই। তাই স্ত্রীয়ের মূর্তির পাশে বসেই অবসরযাপন করতে চেয়েছেন তাপস শাণ্ডিল্য নামে কলকাতার ওই ব্যক্তি।
গত হয়েছেন স্ত্রী। কিন্তু ভুলতে পারছেন না স্ত্রীয়ের সঙ্গ। তাই মৃত স্ত্রীয়ের মূর্তি বানিয়ে ফেললেন কলকাতার এই ব্যক্তি। তাপস শাণ্ডিল্য নামে ওই ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বয়স ৬৫। কোভিডের দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে তাঁর স্ত্রী ইন্দ্রাণীর। কিন্তু স্ত্রী সঙ্গ কিছুতেই যেন তাঁর পিছু ছাড়ছে না। তাই বানিয়ে ফেললেন স্ত্রীয়ের আস্ত এক মূর্তি। ৩০ কেজি ওজনের একটি সিলিকন মূর্তি বানিয়েছেন তিনি (Silicon Statue of Dead Wife)। যা অবিকল তাঁর স্ত্রীয়ের মতোই দেখতে। ওই মূর্তি তিনি বসিয়েছেন তাঁর বাড়ির ড্রইং রুমের সোফায়। যা ছিল তাঁর প্রয়াত স্ত্রীয়ের সব থেকে পছন্দের জায়গা। স্ত্রীয়ের শাড়ি এবং সোনার গয়না পরিয়েছেন ওই মূর্তিকে। অবসর জীবনে স্ত্রী নেই। তাই স্ত্রীয়ের মূর্তির পাশে বসেই অবসরযাপন করতে চেয়েছেন তাপস শাণ্ডিল্য নামে কলকাতার ওই ব্যক্তি।
দেখুনঃ
এই সিলিকন মূর্তি (Silicon Statue of Dead Wife) বানাতে কত টাকা খবর হয়েছে জানেন? জানা গিয়েছে, প্রয়াত স্ত্রীয়ের নকল মূর্তি বানাতে ২.৫ লক্ষ টাকা খরচ করেছেন কলকাতার ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। এমন বিশাল অংকের টাকা খরচ করে এই কাজ করতে অনেকেই দ্বিধা করবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম ছেয়ে গিয়েছে সেই ছবি। প্রয়াত স্ত্রীয়ের ভালোবাসায় এমন একটি কাজ প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে। জুটির মধ্যেকার প্রেম দেখে চোখে জল এসেছে বহু মানুষের।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)