Hooch Tragedy In West Bengal: হাওড়ার ঘুষুড়িতে বিষমদে মৃত্যু ৭ জনের, অভিযোগ পরিবারের
হাওড়ার মালিপাঁচঘড়ায় প্রতি নিয়ত চোলাই মদ বিক্রি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে চোলাইয়ের ঠেকে গিয়ে তা পান করলে, অসুস্থ হয়ে পড়েন ৭ জন। এরপর ঘুষুড়ির ওই চোলাইয়ের ঠেকেই ৭ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে অভিযোগ।
কলকাতা, ২০ জুলাই: ঘুষুড়িতে পরপর ৭ জনের মৃত্যু। বিষ মদের (Hooch Tragedy) জেরেই হাওড়ার ঘুষুড়িতে পরপর ৭ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। মদে বিষক্রিয়ার জেরেই ঘুষুড়িতে ওই ৭ জনের মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
হাওড়ার মালিপাঁচঘড়ায় প্রতি নিয়ত চোলাই মদ বিক্রি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে চোলাইয়ের ঠেকে গিয়ে তা পান করলে, অসুস্থ হয়ে পড়েন ৭ জন। এরপর ঘুষুড়ির ওই চোলাইয়ের ঠেকেই ৭ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে অভিযোগ। ওই ঘটনার পরপরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে ওই ৭ জনের মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মদে বিষক্রিয়ার জেরে ৭ জনের মৃত্যুর পাশপাশি আরও বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Advertisement
Advertisement
Advertisement