Murshidabad Violence: মালদায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, ক্যাম্পের বাইরে পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের

মালদায় ক্যাম্পে গিয়ে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার বিকেলেই মালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তিনি।

মালদায় ক্যাম্পে গিয়ে মুর্শিদাবাদের (Murshidabad) ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার বিকেলেই মালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তিনি। সন্ধ্যের দিকে বৈষ্ণবনগরের পারালালপুর হাইস্কুলের ক্যাম্পে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন বিগত কয়েকদিনে কতটা আতঙ্কের মধ্যে থেকেছেন তাঁরা। এমনকী ক্যাম্পেও যে খাওয়াদাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, সেকথাও রাজ্যপালকে বলেন তাঁরা। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে সেখান থেকেই সাংবাদিক সম্মেলন করেন রাজ্যুপাল বোস।

রাজ্যপালের সঙ্গে দেখা হয় বাস্তুহারাদের

তিনি বলেন, আমি পরিবারগুলির সঙ্গে কথা বলেছি। তাঁদের অভিযোগ শুনেছি, তাঁদের অনুভূতি বুঝেছি। তাঁরা কী চান সেটা জানিয়েছেন। মহিলারা জানিয়েছেন তাঁদের ওপর অত্যাচার করা হয়েছিল। ভয় দেখিয়ে, শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়া হয়ছিল। আমি চাই সমস্ত ঘটনার উপযুক্ত ব্যবস্থা যেন নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সক্রিম পদক্ষেপ নিতে হবে।

ক্যাম্পের বাইরে তুমুল উত্তেজনা

এদিন বৈষ্ণবনগরের ক্যাম্পে রাজ্যপাল যাওয়ার পর তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পালালপুর হাইস্কুলের বাইরে। জানা যাচ্ছে, সিভি আনন্দ বোসকে দেখার জন্য, তাঁর কথা শোনার জন্য জমায়েত হয়েছিলেন অনেক মানুষ। যদিও নিরাপত্তার কারণে রাজ্য পুলিশ তাঁদের ভেতরে ঢোকার অনুমতি দেননি। এই নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement