Fire Incident On National Highway: জাতীয় সড়কে চেন্নাই-আসানসোলগামী কন্টেনারে আগুন, পুড়ে ছাই ৮টি প্রাইভেট কার

Fire (Photo Credit: X)

আজ ভোর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের জাতীয় সড়কে চেন্নাই থেকে একটি কন্টেনার করে কয়েকটি প্রাইভেট কার ডেলিভারি দেওয়ার জন্য আনার সময় খড়গপুর লোকাল থানার য় কন্টেনারটিতে হঠাৎই আগুন লেগে যায়। কন্টেইনারটি চেন্নাই থেকে কলকাতা ও আসানসোলের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ খড়গপুর জাতীয় সড়কের ওপর কৃষ্ণ নগরের কাছে একটি কন্টেইনার দুর্ঘটনার কবলে পড়ে। ওই কন্টেইনারে ৮টি গাড়ি ছিল। পুলিশ সূত্রে খবর চেন্নাই থেকে কলকাতা ও আসানসোলগামী কনটেইনারটির চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ব্যারেলে ধাক্কা মারে এবং পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায়। ফলে আগুনে কন্টেইনার এবং ভেতরে থাকা গাড়িগুলি পুড়ে যায়। স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে, খড়গপুর লোকাল থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে, গাড়ি চালকের দাবি শট সার্কিট থেকে চলন্ত অবস্থাতেই কন্টেনারটিতে হঠাৎ আগুন লেগে যায়। সেই আগুনেই ভস্মীভূত হয়েছে কন্টেনারে ভেতরে থাকা গাড়িগুলি।  পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় হতাহতের খবর নেই। তবে ওই কন্টেনারের ভিতরে থাকা আটটি নতুন প্রাইভেট গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement